নাগরিকত্ব না থাকলে ভোট নেই! মমতার গড়ে কি সিএএ-ই বিজেপির শেষ অস্ত্র? পরপর ৪ কমিটি গঠন

বাংলার ভোটের ময়দানে মতুয়া ভোটব্যাঙ্ক বরাবরের ‘নির্ণায়ক ফ্যাক্টর’। কিন্তু আসন্ন নির্বাচনের আগে সেই মতুয়াদের ভোটাধিকার নিয়েই তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ভোটার তালিকার চূড়ান্ত পর্যায় দেখা গিয়েছে, মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশনের স্পষ্ট বার্তা—নাগরিকত্ব না থাকলে ভোটাধিকার পাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। এই পরিস্থিতিতে তীব্র চাপে পড়ে তড়িঘড়ি ময়দানে নামল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

মতুয়াগড়ে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরছে দেখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে জরুরি বৈঠক করেন শান্তনু মৈত্র। ঠিক তারপরেই গত ১০ দিনের মধ্যে পরপর ৪টি উচ্চক্ষমতাসম্পন্ন ‘এমপাওয়ার্ড কমিটি’ গঠন করেছে কেন্দ্র। পশ্চিমবঙ্গের এই কমিটির নেতৃত্বে থাকবেন রাজ্যের জনগণনা বাস্তবায়নের দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। এছাড়াও আইবি (IB), এফআরআরও (FRRO) এবং পোস্টাল ডিপার্টমেন্টের শীর্ষ আধিকারিকরা এই কমিটির সদস্য হিসেবে কাজ করবেন।

মূলত সিএএ (CAA) বা সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে আবেদনকারীদের নথিপত্র দ্রুত যাচাই করে তাদের নাগরিকত্ব নিশ্চিত করাই হবে এই কমিটির প্রধান লক্ষ্য। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মতুয়াদের দ্রুত নাগরিকত্বের আইনি কবচ দিয়ে তাঁদের ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতেই কেন্দ্র এই তৎপরতা দেখাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy