দেশের সম্পদ কি সস্তা? ইসরোর টেকনোলজি হস্তান্তরে কোটি কোটি টাকার ক্ষতির আশঙ্কা!

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’ (ISRO)-এর প্রযুক্তি হস্তান্তর নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করল সংসদীয় কমিটি। রিপোর্টে দাবি করা হয়েছে, ইসরোর তৈরি অত্যন্ত মূল্যবান এবং স্পর্শকাতর প্রযুক্তিগুলি বেসরকারি সংস্থাগুলির কাছে ‘নামমাত্র’ দামে বিক্রি করা হচ্ছে। দেশের সম্পদ এভাবে সস্তায় বিলিয়ে দেওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা।

সংসদীয় কমিটির কড়া পর্যবেক্ষণ সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ইসরো যে প্রযুক্তি উদ্ভাবন করতে বছরের পর বছর সময় এবং কোটি কোটি টাকা খরচ করেছে, তা বেসরকারি হাতে তুলে দেওয়ার সময় সঠিক মূল্যায়ন করা হচ্ছে না। এর ফলে একদিকে যেমন সরকারি কোষাগারের ক্ষতি হচ্ছে, অন্যদিকে বেসরকারি সংস্থাগুলি সেই প্রযুক্তি ব্যবহার করে বিপুল মুনাফা লুটছে। কমিটির মতে, “প্রযুক্তি হস্তান্তরের নীতিতে স্বচ্ছতা এবং সঠিক দাম নির্ধারণের অভাব রয়েছে।”

বেসরকারি সংস্থার পোয়াবারো বর্তমানে মহাকাশ গবেষণায় বেসরকারি অংশগ্রহণ বাড়াতে চাইছে কেন্দ্র। কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে কিছু বাছাই করা সংস্থা ইসরোর ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি’ বা মেধাসম্পদ খুব কম দামে হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ। সংসদীয় কমিটি সুপারিশ করেছে যে, ভবিষ্যতে এই ধরণের প্রযুক্তি হস্তান্তরের আগে একটি শক্তিশালী মূল্যায়ন কমিটি গঠন করতে হবে, যাতে দেশের স্বার্থ ক্ষুণ্ণ না হয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy