দুর্ধর্ষ লুকে নতুন সুজুকি বার্গম্যান! ১.০২ লাখে অবিশ্বাস্য সব ফিচার, টেক্কা দেবে দামী বাইককেও

ভারতীয় বাজারে স্কুটার প্রেমীদের জন্য বড় চমক দিল সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া। আন্তর্জাতিক মানের ডিজাইন এবং অত্যাধুনিক প্রযুক্তিতে ঠাসা নতুন ‘বার্গম্যান’ (Burgman) লঞ্চ করল সংস্থাটি। ১.০২ লক্ষ টাকা (এক্স-শোরুম) প্রারম্ভিক মূল্যে আসা এই স্কুটারটিতে ডুয়াল-পড এলইডি হেডলাইট এবং প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে। তবে নতুন মডেল এলেও পুরনো ‘বার্গম্যান স্ট্রিট ইএক্স’-এর বিক্রিও জারি রাখবে কোম্পানি।

নতুন বার্গম্যানের অন্যতম আকর্ষণ হল এর ৪.২ ইঞ্চির টিএফটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেখানে নেভিগেশন সুবিধাও মিলবে। এছাড়া রয়েছে ‘সুজুকি ইজি স্টার্ট’ সিস্টেম, সাইলেন্ট স্টার্ট এবং ২৪.৬ লিটারের বিশাল আন্ডার-সিট স্টোরেজ। স্কুটারটি ১২৪ সিসি ৪-স্ট্রোক ইঞ্জিনে চলে, যা ৮ হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে। এটি পাঁচটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে, যার মধ্যে রয়্যাল ব্রোঞ্জ ও পার্ল ম্যাট শ্যাডো গ্রিন বিশেষ নজর কেড়েছে। হাই-স্পেক ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ১.১৩ লক্ষ টাকা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy