দাম শুনলে চোখ চড়কগাছ! ১,৬০০ টাকার ‘পাঞ্চ’ এখন ৩০ হাজারে বিকোচ্ছে, কী আছে এই পুতুলে?

সোশ্যাল মিডিয়ার যুগে কখন যে কী ভাইরাল হয়, তা বলা কঠিন। তবে এবার যা ঘটল, তা শুনে খোদ অর্থনীতিনিবিদদেরও মাথা ঘুরে যেতে পারে। একটি সাধারণ নরম তুলতুলে পুতুল বা ‘সফট টয়’, যার আসল দাম ছিল মাত্র ১,৬৫০ টাকা (২০ ডলার), রাতারাতি তা দুষ্পাপ্য হয়ে ওঠায় তার দাম পৌঁছেছে প্রায় ৩০ হাজার টাকায়! নেপথ্যে রয়েছে ভাইরাল হওয়া জাপানি বাঁদর ‘পাঞ্চ’ (Punch)-এর সেই বিখ্যাত বন্ধুত্ব।

‘নিউ ইয়র্ক পোস্ট’-এর একটি রিপোর্ট অনুযায়ী, এই বিশেষ ভাল্লুক আকৃতির পুতুলটি বিখ্যাত ফার্নিচার সংস্থা আইকিয়া (IKEA)-এর জনপ্রিয় ‘Djungelskog’ কালেকশনের অন্তর্ভুক্ত। সোশ্যাল মিডিয়ায় জাপানি বাঁদর ‘পাঞ্চ’-এর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই এই পুতুলটি নিয়ে উন্মাদনা বাড়ে। সেই ভিডিওতে দেখা গিয়েছিল পাঞ্চের প্রিয় সঙ্গী এই বিশেষ টেডি বিয়ারটি। আর তার পর থেকেই বিশ্বজুড়ে মানুষ হুমড়ি খেয়ে পড়েন এই পুতুলটি কিনতে।

চাহিদা এতটাই বেড়েছে যে, আইকিয়া-র স্টোরগুলিতে এই বিশেষ কালেকশনটি নিমেষের মধ্যে ‘সোল্ড আউট’ হয়ে গিয়েছে। আর এই সুযোগেই সক্রিয় হয়ে উঠেছে রিসেলাররা। যারা আগে কম দামে এটি কিনেছিলেন, তারা এখন অনলাইনে এই ১,৬০০ টাকার পুতুল বিক্রি করছেন ২৯ থেকে ৩০ হাজার টাকায়। তবুও ক্রেতার অভাব নেই! অনেকে একে ‘কালেক্টরস আইটেম’ হিসেবে দেখছেন। শুধুমাত্র একটি ভাইরাল ভিডিওর জোরে একটি সাধারণ খেলনার দাম যে এভাবে ১৫ গুণের বেশি বেড়ে যেতে পারে, তা অবাক করেছে গোটা বিশ্বকে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy