“তোর হাত দিয়ে কালমা পড়াবই!” কালা জাদুর ভয় দেখিয়ে দিনের পর দিন নির্যাতন, গ্রেফতার মূল অভিযুক্ত

মহারাষ্ট্রের নাগপুরে ভারতীয় বায়ুসেনা কর্মীর এক ২৪ বছর বয়সী স্ত্রীকে নেশা করিয়ে ধর্ষণ, ব্ল্যাকমেল এবং জোরপূর্বক ধর্মান্তরণের এক ভয়াবহ ঘটনা প্রকাশ্যে এসেছে। এই অভিযোগে নাগপুর পুলিশ মূল অভিযুক্ত আয়াজ মাদারে (২৬) এবং তার সহযোগী আমিন শেখকে গ্রেপ্তার করেছে।

অভিযোগ অনুযায়ী, গত ৮ ফেব্রুয়ারি নাগপুরের এক হোটেলে পূর্ব পরিচিত আয়াজ পানীয়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তরুণীকে অজ্ঞান করে ফেলে। এরপর আপত্তিকর ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেল শুরু করে সে। এই সুযোগে অভিযুক্ত বারবার ধর্ষণ করে এবং ৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়। ভিডিওতে দেখা গেছে, তরুণীকে কালা জাদুর ভয় দেখিয়ে এবং সম্মোহিত করে জোরপূর্বক ধর্মান্তরণ করানো হচ্ছে। ৩১ মে তরুণীকে কলমেশ্বরে নিয়ে গিয়ে এক মৌলভির উপস্থিতিতে জোর করে ‘নিকাহ’ করানো হয় এবং অখাদ্য গ্রহণে বাধ্য করা হয়।

নাগপুরের ডিসিপি ঋষিকেশ রেড্ডি জানিয়েছেন, ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি এবং মহারাষ্ট্রের কালা জাদু বিরোধী আইনে মামলা রুজু হয়েছে। ফরেনসিক পরীক্ষার জন্য বাজেয়াপ্ত ইলেকট্রনিক ডিভাইস পাঠানো হয়েছে। ঘটনার মূল হোতা সেই মৌলভিকে খুঁজতে পুলিশ মধ্যপ্রদেশে বিশেষ দল পাঠিয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy