তারেক রহমান কি স্নাতক? নির্বাচনী হলফনামায় নিজের ডিগ্রি নিয়ে যা জানিয়েছেন বিএনপির নেতা

বাংলাদেশে বইছে পরিবর্তনের হাওয়া। ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে এবার নির্বাচনের পথে দেশ। রাজনৈতিক মহলে জোরালো গুঞ্জন, বিএনপির হাত ধরে মসনদে বসতে চলেছেন তারেক রহমান। কিন্তু দীর্ঘ ১৭ বছর লন্ডনে কাটানো বিএনপির এই শীর্ষ নেতার শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে। নির্বাচনী হলফনামা অনুযায়ী, তারেক রহমান উচ্চ মাধ্যমিক (HSC) পাশ। যদিও লন্ডনে তিনি নিজস্ব ব্যবসা শুরু করেছিলেন, তবে হলফনামায় পেশা হিসেবে ‘রাজনীতি’ উল্লেখ করেছেন তিনি।

শিক্ষাগত যোগ্যতার নিরিখে বাংলাদেশের অন্য রাষ্ট্রনেতাদের তুলনা করলে দেখা যায়, তারেকের মা খালেদা জিয়া অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন। অন্যদিকে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে একাধিক সাম্মানিক ডক্টরেট পান। আবার বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস একজন বিশ্বখ্যাত নোবেলজয়ী অর্থনীতিবিদ, যিনি ব্রিটেনের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। এখন দেখার, উচ্চ মাধ্যমিক পাশ তারেক রহমানের হাত ধরে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy