ঝাড়খণ্ডের জঙ্গলে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স! ২ পাইলটসহ ৭ জনের মৃত্যুতে শোকের ছায়া

ঝাড়খণ্ডের চাতরা জেলায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন সাতজন। সোমবার রাত ৭টা ১১ মিনিটে রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল ‘রেডবার্ড এয়ারওয়েজ’-এর একটি বিচক্রাফ্ট C90 মেডিকেল চার্টার্ড বিমান (এয়ার অ্যাম্বুলেন্স)। ওড়ার ঠিক ২৩ মিনিট পর অর্থাৎ ৭টা ৩৪ মিনিটে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটিতে দুজন পাইলট ছাড়াও একজন রোগী, একজন চিকিৎসক, একজন প্যারামেডিক এবং রোগীর পরিবারের দুজন সদস্য ছিলেন। মৃত রোগীর নাম সঞ্জয় কুমার, যিনি গুরুতর দগ্ধ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দিল্লি যাচ্ছিলেন। চাতরা জেলার সিমারিয়া ব্লকের বারিয়াতু পঞ্চায়েতের গভীর জঙ্গলে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, প্রবল বজ্রপাত ও খারাপ আবহাওয়ার জেরেই এই দুর্ঘটনা। ইতিমধ্যেই ‘এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’ (AAIB) তদন্ত শুরু করেছে। উদ্ধার করা হয়েছে সাতটি দেহই।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy