জাতীয় সড়কে লাশের পাহাড়! বাইকের সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারাল SUV, মুহূর্তেই সব শেষ

শুক্রবার সাতসকালে এক ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল বেঙ্গালুরু গ্রামীণ জেলা। হোসকোট-দাবাসপেট জাতীয় সড়কের ওপর এম সত্যভারা গ্রামের কাছে একের পর এক গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত সাতজন। স্থানীয় সূত্রে খবর, বেঙ্গালুরুগামী একটি দ্রুতগতির XUV700 গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মোটরসাইকেলে মুখোমুখি ধাক্কা মারে। এর পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি আরও দুটি গাড়িতে সজোরে ধাক্কা দিলে পরিস্থিতির চরম অবনতি ঘটে।

পুলিশ জানিয়েছে, এই ভয়াবহ সংঘর্ষে XUV গাড়িতে থাকা ছয়জন আরোহী এবং বাইক চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মৃতরা কোথানূর ও বেঙ্গালুরুর বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হোসকোট সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

খুব ভোরে কুয়াশা না কি অতিরিক্ত গতির কারণে এই বিপর্যয়, তা খতিয়ে দেখছে হোসকোট থানার পুলিশ। সাত সকালে এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy