জাতীয় পতাকার অবমাননা! বিশ্বকাপ জয়ের উল্লাসে মেতে শ্রীঘরে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া?

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই আইনি বিপাকে ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। মাঠের পারফরম্যান্সে দর্শকদের মন জিতলেও, সেলিব্রেশনের ধরনে এবার বড় বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। জাতীয় পতাকার অবমাননার অভিযোগে পুণের শিবাজীনগর থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেছেন আইনজীবী ওয়াজিদ খান।

অন্তরঙ্গতা ও অভিযোগের কেন্দ্রে মাহিকা: নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর হার্দিকের জীবনে এসেছেন মাহিকা শর্মা। বিশ্বকাপের ফাইনালে জয়ের পর পুরস্কার বিতরণের পোডিয়ামে হার্দিক ও মাহিকাকে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, জাতীয় পতাকা কাঁধে জড়িয়েই মাহিকার সঙ্গে পোডিয়ামে শুয়ে পড়েন হার্দিক। আইনজীবীর দাবি, ১৯৭১ সালের জাতীয় পতাকা আইন অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ। পতাকাকে শরীরে জড়িয়ে ওই অবস্থায় শুয়ে থাকা জাতীয় সম্মানের পরিপন্থী।

পুলিশি তৎপরতা: আদালত ও থানা সূত্রে জানা গেছে, প্রথমে আমেদাবাদের ঘটনা বলে অভিযোগ নিতে অস্বীকার করলেও পরে শিবাজীনগর থানা মামলাটি গ্রহণ করে। হার্দিকের এই ‘অসংযত’ আচরণ এবং জাতীয় পতাকাকে তোয়াক্কা না করে বান্ধবীর সঙ্গে অন্তরঙ্গ হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় বইছে নিন্দার ঝড়। এখন দেখার, বিসিসিআই বা হার্দিক নিজে এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে কী সাফাই দেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy