গরম বাড়লেই পকেটে লক্ষ্মী! তাপপ্রবাহের পূর্বাভাসে আদানি পাওয়ারের শেয়ারে ৩ শতাংশের উল্লম্ফন

শেয়ার বাজারে বিদ্যুৎ খাতের রমরমা পরিস্থিতির মধ্যে সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছে আদানি পাওয়ার (Adani Power)। সোমবার বিএসই-তে (BSE) কোম্পানিটির শেয়ার ৩ শতাংশের বেশি বেড়ে ₹২০৫.৩৫-এর নতুন উচ্চতায় পৌঁছেছে, যা গত ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। পারমাণবিক শক্তি খাতে প্রবেশ এবং আসন্ন তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস—এই দুই জোরালো কারণেই আদানির স্টকে এখন খুশির হাওয়া।

পারমাণবিক শক্তিতে নতুন ইনিংস
আদানি গ্রুপ এখন প্রথাগত বিদ্যুতের গণ্ডি ছাড়িয়ে পারমাণবিক শক্তির দিকে হাত বাড়িয়েছে। গত ১৩ই এপ্রিল ‘কোস্টাল মহা অ্যাটমিক এনার্জি’ (CMAEL) নামে একটি নতুন সহায়ক সংস্থা নথিভুক্ত করেছে আদানি অ্যাটমিক এনার্জি। ১৮ই এপ্রিল এর শংসাপত্র হাতে আসতেই বাজারে শোরগোল পড়ে যায়। এই সংস্থার মূল লক্ষ্য হবে পারমাণবিক উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করা। ৫ লক্ষ টাকার প্রাথমিক মূলধন নিয়ে শুরু হওয়া এই পদক্ষেপকে বাজার বিশেষজ্ঞরা আদানির ‘মাস্টারস্ট্রোক’ বলে মনে করছেন।

তীব্র গরম ও বিদ্যুতের চাহিদা
শেয়ার দর বাড়ার দ্বিতীয় কারণটি সম্পূর্ণ প্রাকৃতিক। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ভারত থেকে পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ শুরু হতে চলেছে। ব্রোকারেজ ফার্ম জেএম ফিনান্সিয়ালের মতে, এল নিনোর প্রভাবে তাপমাত্রা বাড়লে বিদ্যুতের চাহিদা এক ধাক্কায় ৭-৯ শতাংশ বেড়ে যেতে পারে। গরমে এসি এবং পাখার ব্যবহার বাড়লে সরাসরি লাভবান হবে আদানি পাওয়ারের মতো বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলো।

কেন লাভবান হবে আদানি?
বিশেষজ্ঞরা বলছেন, খরার আশঙ্কায় জলবিদ্যুৎ প্রকল্পগুলো (যেমন NHPC বা SJVN) ধুঁকলেও, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর ওপর নির্ভরতা বহুগুণ বাড়বে। ফলে এনটিপিসি (NTPC) এবং আদানি পাওয়ারের মুনাফার গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়া কেবল সময়ের অপেক্ষা। এক সপ্তাহে ১৩% এবং এক মাসে ৩৫% রিটার্ন দিয়ে আদানি পাওয়ার এখন বিনিয়োগকারীদের হট ফেভারিট।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy