খড়-কাঠের আঁচে দম দেওয়া বিরিয়ানি! সিলিন্ডার সংকটে ঐতিহ্যে ফিরল আরসালান, কী বলছেন ভোজনরসিকরা?

গ্যাসের তীব্র সংকটের মুখে পড়ে কার্যত দেওয়ালের পিঠ ঠেকে গিয়েছে কলকাতার নামী রেস্তোরাঁগুলির। বাদ পড়ল না পার্ক সার্কাসের আইকনিক বিরিয়ানি জয়েন্ট ‘আরসালান’-ও। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের জোগান তলানিতে ঠেকায় এবার গ্যাসের বদলে চিরাচরিত কাঠের জালে বিরিয়ানি রান্নার পথে হাঁটল কর্তৃপক্ষ। ১২টি আউটলেটে প্রতিদিন প্রায় ৭০টি সিলিন্ডারের প্রয়োজনীয়তা থাকলেও, এখন তা মেলা দুষ্কর। তাই উপায়ন্তর না দেখে কাঠের চুলা বা উনুনেই বসছে বিরিয়ানির হান্ডি।

আরসালান (পার্ক সার্কাস) শাখার ম্যানেজার মোজাম্মেল হক জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে তাঁরা পুরোনো ঘরানায় কাঠের জালে রান্না শুরু করেছেন। তবে এই প্রতিকূলতাকে ইতিবাচকভাবেই দেখছেন কর্তৃপক্ষ। তাঁদের দাবি, কাঠের আঁচে দীর্ঘক্ষণ ‘দম’ দেওয়ার ফলে বিরিয়ানির স্বাদ ও সুগন্ধ আরও বৃদ্ধি পেয়েছে। ধোঁয়ার এক অদ্ভুত গন্ধ বিরিয়ানিতে এক অন্য মাত্রা যোগ করছে। ভোজনরসিকদের মধ্যেও এই ‘উড-ফায়ারড’ বিরিয়ানি নিয়ে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। অনেকেই বলছেন, গ্যাসের তুলনায় কাঠের জালে তৈরি বিরিয়ানির স্বাদ অনেক বেশি রাজকীয়। তবে এই আকাল কতদিন চলবে, তা নিয়ে চিন্তার ভাঁজ মালিকপক্ষের কপালে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy