বাংলার মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে সাধারণ মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। কন্যাশ্রী, যুবশ্রী থেকে বার্ধক্য ভাতা—তালিকায় রয়েছে একগুচ্ছ প্রকল্প। তবে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ‘লক্ষ্মীর ভাণ্ডার’। বর্তমানে সাধারণ জাতির মহিলারা মাসে ১৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা ১৮০০ টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পান। কিন্তু এপ্রিল মাস থেকে এই টাকা পাওয়া নিয়ে জারি হয়েছে কড়া সতর্কতা।
নয়া নির্দেশিকা অনুযায়ী, এপ্রিলের টাকা পেতে হলে দুটি শর্ত পূরণ করা বাধ্যতামূলক। প্রথমত, উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অবশ্যই নিজস্ব বা ‘সিঙ্গেল অ্যাকাউন্ট’ হতে হবে; কোনোভাবেই জয়েন্ট অ্যাকাউন্টে আর টাকা পাঠানো হবে না। দ্বিতীয়ত, অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক। এই নিয়ম না মানলে পেমেন্ট প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এছাড়াও মনে রাখতে হবে, আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে এবং তিনি কোনো সরকারি চাকরি বা পেনশনের আওতাভুক্ত হলে এই সুবিধা পাবেন না।