এপ্রিল জুড়েই চলবে ব্যালট যুদ্ধ? বাংলার পাশাপাশি ৪ রাজ্যে ভোটের প্রস্তুতি তুঙ্গে!

২০২৬-এর মহাযুদ্ধের নির্ঘণ্ট এবার প্রকাশ্যে আসার অপেক্ষায়। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী মার্চ মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গ-সহ অসম, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরির বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হতে পারে। মে এবং জুনের মধ্যে এই রাজ্যগুলির বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে, তাই এপ্রিল মাসেই ভোট প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে এগোচ্ছে কমিশন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৭ মে। গতবার বঙ্গে ৮ দফায় ভোট হলেও, এবার ক’দফায় নির্বাচন হবে তা নির্ভর করছে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন ও নিরাপত্তা পরিস্থিতির ওপর। ইতিমধ্যেই ভোটার তালিকা সংশোধনের কাজ চূড়ান্ত পর্যায়ে। আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।

অসম, তামিলনাড়ু ও কেরালাতেও প্রস্তুতি তুঙ্গে। অসমের ভোটার তালিকা ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে, আর কেরালার তালিকা মিলবে ২১ ফেব্রুয়ারি। কমিশনের ফুল বেঞ্চ ইতিমধ্যেই রাজ্যগুলি সফর করে নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা খতিয়ে দেখছে। দোল উৎসবের পরেই বঙ্গে ভোটের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা প্রবল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy