নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পরেই রাজ্যের মুখ্যসচিব এবং কলকাতার পুলিশ কমিশনার সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিককে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। সোমবারের সভা থেকে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনারা দেখেছেন বিজেপির কথায় কারা কাজ করবে, তাদের দেখে দেখে চয়েস করছেন। এটা আসলে একটা অ্যান্টি-বাঙালি মানসিকতা। বাংলাকে অপমান করার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, “বিনাশকালে বুদ্ধি নাশ। আপনারা অফিসার বদলে দিতে পারেন, কিন্তু মানুষের সমর্থন বদলাতে পারবেন না।” তাঁর দাবি, বাংলার দক্ষ অফিসারদের সরিয়ে দিয়ে কেন্দ্রীয় সরকার নিজের আখের গোছাতে চাইছে, যা রাজ্যের প্রশাসনিক কাঠামোকে দুর্বল করার এক পরিকল্পিত চেষ্টা।