শ্রীলঙ্কার গাল (Galle) বন্দর থেকে মাত্র ৪০ নটিক্যাল মাইল দূরে তখন শান্ত সমুদ্র। ইরানি যুদ্ধজাহাজ IRIS Dena-র সেনারা তখন খোশমেজাজে। কেউ পরিবারের জন্য শ্রীলঙ্কার বিখ্যাত নীলকান্তমণি (Sapphire) কিনেছেন, কেউ বা প্রিয়তমার জন্য চা আর মশলা। দীর্ঘ সমুদ্রযাত্রা শেষে আর কয়েক দিনের মধ্যেই তাঁদের তেহরানে পৌঁছানোর কথা ছিল। কিন্তু সেই ফেরার আনন্দ নিমিষেই শোকে পরিণত হলো।
অতর্কিতে অতল জলরাশি চিরে ধেয়ে এল মার্কিন সাবমেরিন ‘ভার্জিনিয়া ক্লাস’-এর ছোঁড়া শক্তিশালী টর্পেডো। মুহূর্তের মধ্যে বিস্ফোরণে দ্বিখণ্ডিত হয়ে গেল IRIS Dena। প্রাণ হারালেন অন্তত ৮৭ জন ইরানি নৌসেনা। শ্রীলঙ্কার নৌবাহিনী ৩১ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সমুদ্রের জলে তখন ভাসছে চাপ চাপ রক্ত আর সৈনিকদের কিনে আনা সেই রঙিন উপহারের বাক্সগুলো। আমেরিকার দাবি, এটি একটি সামরিক লক্ষ্য ছিল, কিন্তু ইরানের কাছে এটি এক নৃশংস ‘সমুদ্র-ডকাইতি’। এই হামলার পর গোটা বিশ্ব এখন পরমাণু যুদ্ধের সিঁদুরে মেঘ দেখছে।