আর নেই চিন্তা! এবার সরকারি-বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন ১.৩ কোটি পরিবার

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হলো। সোমবার নবান্নে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভার বৈঠকেই রাজ্যবাসীর জন্য সবথেকে বড় উপহারটি এল। দীর্ঘদিন ধরে কেন্দ্র-রাজ্য রাজনৈতিক টালবাহানায় আটকে থাকা ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প অবশেষে বাংলায় কার্যকর করার ছাড়পত্র দিল নতুন সরকার। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এখন থেকে রাজ্যের প্রতিটি বাসিন্দা কেন্দ্রের এই ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন।

কারা পাবেন এই সুবিধা?
ন্যাশনাল হেলথ অথরিটি (NHA)-এর তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের প্রায় ১ কোটি ৩০ লক্ষ পরিবার এই প্রকল্পের আওতায় আসবে। বিশেষ করে গ্রামীণ এলাকার ভূমিহীন শ্রমিক, তপশিলি জাতি ও উপজাতিভুক্ত পরিবার, এবং যাদের পরিবারে উপার্জনের মতো কোনও সক্ষম পুরুষ সদস্য নেই, তারা অগ্রাধিকার পাবেন। এছাড়া শহরাঞ্চলের হকার, মেথর, রিকশাচালক, পরিচারিকা এবং নির্মাণ শ্রমিকরাও এই প্রকল্পের সুবিধা পাবেন।

৭০ ঊর্ধ্বদের জন্য বিশেষ সুখবর:
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরিবারের আর্থিক অবস্থা যাই হোক না কেন, ৭০ বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিকরা প্রত্যেকেই আলাদাভাবে বার্ষিক ৫ লক্ষ টাকার কভারেজ পাবেন। এটি বর্তমান সময়ের সবথেকে বড় সামাজিক সুরক্ষা প্রকল্প হিসেবে গণ্য হচ্ছে।

আবেদন করবেন কীভাবে?
আয়ুষ্মান কার্ড পাওয়া এখন অত্যন্ত সহজ। আপনি নিজের মোবাইল থেকে ‘Ayushman App’ ডাউনলোড করে বা অফিসিয়াল ওয়েবসাইট PMJAY-তে গিয়ে ‘Am I Eligible’ অপশনে ক্লিক করে নিজের যোগ্যতা যাচাই করতে পারেন। আধার কার্ড এবং রেশন কার্ডের নম্বর দিয়ে ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন করলেই আপনার কার্ড তৈরি হয়ে যাবে। এছাড়াও নিকটস্থ সিএসসি (CSC) সেন্টারে গিয়েও এই কার্ড সংগ্রহ করা সম্ভব। আধার কার্ড, রেশন কার্ড এবং আয়ের শংসাপত্র এক্ষেত্রে প্রধান নথিপত্র হিসেবে কাজ করবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy