আমজনতার পকেটে টান না দিয়েই ৩ লক্ষ কোটির লক্ষ্যমাত্রা! আরবিআই-এর মাস্টারস্ট্রোক?

ভারতের অর্থনীতিতে বড়সড় ধামাকা হতে চলেছে। চলতি অর্থবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) কেন্দ্রীয় সরকারকে সর্বকালীন রেকর্ড ডিভিডেন্ড বা লভ্যাংশ দিতে পারে বলে সূত্রের খবর। পশ্চিম এশিয়া সংকটের জেরে তৈরি হওয়া বিশ্ববাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় এই বিপুল অর্থ মোদী সরকারকে বড়সড় স্বস্তি দেবে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে আরবিআই সরকারকে ২.৬৯ লক্ষ কোটি টাকা লভ্যাংশ দিয়েছিল, যা আগের বছরের তুলনায় ২৭ শতাংশ বেশি ছিল। এবার সেই রেকর্ডও ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসের বোর্ড মিটিংয়েই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। বাজেট নথি অনুযায়ী, ২০২৬-২৭ সালে আরবিআই এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি থেকে সরকারের ৩.১৬ লক্ষ কোটি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির (PSB) অবিশ্বাস্য মুনাফাও এতে বড় ভূমিকা পালন করছে। ২০২৫-২৬ অর্থবর্ষে এই ব্যাঙ্কগুলির মোট লাভ ১.৯৮ লক্ষ কোটি টাকার ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে। এই বিপুল পরিমাণ ‘নন-ট্যাক্স রেভিনিউ’ ভারতের রাজকোষকে শক্তিশালী করবে, যা পরোক্ষভাবে পরিকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে গতি আনবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy