আড্ডা শেষ হতেই অগ্নিকুণ্ড! শান্তিপুরে চা-রুটির দোকানে সিলিন্ডার ফেটে বিপত্তি, দমকলের তৎপরতায় বাঁচল এলাকা

শান্তিপুরের মোড় সংলগ্ন অদ্বৈত সড়ক এলাকায় রবিবার গভীর রাতে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি চায়ের দোকান বন্ধ হওয়ার মাত্র ঘণ্টা দুয়েক পরেই আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রতিদিনের মতো রবিবার রাতেও দোকানে দীর্ঘক্ষণ আড্ডা চলেছে। রাত বাড়লে দোকানি দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান। রাত প্রায় ২টো নাগাদ হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয়রা ঘর থেকে বেরিয়ে দেখেন, দাউ দাউ করে জ্বলছে দোকানটি। ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারটি ফেটে যাওয়ায় আগুনের তীব্রতা আরও বেড়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। স্থানীয়দের সহায়তায় দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক অনুমান, দোকানের উনুনে থাকা কয়লার আগুন বা আগুনের ফুলকি থেকেই এই বিপর্যয়। প্রাণহানি না ঘটলেও সিলিন্ডার বিস্ফোরণে দোকানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। পুলিশ ও দমকল বর্তমানে আগুনের প্রকৃত উৎস খতিয়ে দেখছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy