বিশ্বের অন্যতম ক্ষমতাশালী রাষ্ট্রনেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর পোশাক থেকে শুরু করে খাদ্যাভ্যাস—সবকিছু নিয়েই আমজনতার আগ্রহের শেষ নেই। কিন্তু আপনি কি জানেন, প্রধানমন্ত্রী মোদী আসলে কোন মোবাইল ফোন ব্যবহার করেন? আমরা সাধারণত আইফোন বা দামি অ্যান্ড্রয়েড ফোনের কথা ভাবলেও, প্রধানমন্ত্রীর ফোনের বিষয়টি কিন্তু অনেক বেশি জটিল এবং নিরাপত্তার চাদরে মোড়ানো।
আসলে প্রধানমন্ত্রী মোদী নিরাপত্তার খাতিরে কোনো সাধারণ স্মার্টফোন ব্যবহার করেন না। তিনি মূলত ‘রাক্স্যাক’ (RAXAC) নামক এক বিশেষ ধরনের এনক্রিপ্টেড ফোন ব্যবহার করেন, যা হ্যাক করা কার্যত অসম্ভব। এই ফোনে কোনো সাধারণ সিম কার্ড থাকে না, এটি সরাসরি স্যাটেলাইট বা বিশেষ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকে। এমনকি এই ফোনে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মতো সাধারণ অ্যাপও থাকে না। সাইবার হামলা বা আড়িপাতা রুখতেই এই বিশেষ ব্যবস্থা। তবে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার জন্য তিনি মাঝেমধ্যে আইফোন ব্যবহার করলেও, প্রশাসনিক ও জরুরি আলোচনার জন্য তাঁর ভরসা এই সুপার-সিকিউর এনক্রিপ্টেড ফোনই।





