অস্কার ২০২৬-এ মহাবিস্ময়! ৯৮ বছরের ইতিহাসে মাত্র ৭ম বার ঘটল এই বিরল কাণ্ড

অস্কারের ৯৮ বছরের সুদীর্ঘ ইতিহাসে এমন ঘটনা কার্যত বিরল। ২ হাজারেরও বেশি পুরস্কার প্রদানের ইতিহাসে যা ঘটেছে মাত্র কয়েকবার, ২০২৬-এর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস সাক্ষী থাকল সেই অবিশ্বাস্য মুহূর্তের। উপস্থাপক কুমাইল নানজিয়ানি যখন ‘বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম’ বিভাগের বিজয়ীর নাম ঘোষণা করতে ওঠেন, তখন তাঁর মুখে “ইটস আ টাই!” (এটি একটি টাই) শুনে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় গোটা ডলবি থিয়েটার।

অনেকেই বিষয়টিকে রসিকতা মনে করলেও নানজিয়ানি স্পষ্ট করে দেন যে, কোনো মজা নয়, সত্যিই দুই প্রতিযোগী সমসংখ্যক ভোট পেয়ে যৌথভাবে বিজয়ী হয়েছেন। এবারের অস্কারে ‘দ্য সিঙ্গার্স’ (The Singers) এবং ‘টু পিপল এক্সচেঞ্জিং স্যালাইভা’ (Two People Exchanging Saliva) যুগ্মভাবে সেরার শিরোপা জিতে নিয়েছে। অস্কারের ইতিহাসে টাই হওয়ার ঘটনা এই নিয়ে মাত্র ৭ বার ঘটল।

এর আগে ১৯৩২ সালে সেরা অভিনেতার বিভাগে প্রথমবার এমন ঘটনা ঘটেছিল। তবে সবচেয়ে চর্চিত ‘টাই’ হয়েছিল ১৯৬৯ সালে, যখন ক্যাথরিন হেপবার্ন এবং বারবারা স্ট্রাইস্যান্ড দুজনেই সেরা অভিনেত্রীর অস্কার জিতে নিয়েছিলেন। এছাড়া ২০১৩ সালে ‘স্কাইফল’ ও ‘জিরো ডার্ক থার্টি’ ছবির মধ্যেও সাউন্ড এডিটিং বিভাগে টাই হয়েছিল। লাইভ অ্যাকশন শর্ট ফিল্মের মতো স্বল্প আলোচিত বিভাগটি এবার এই বিরল ইতিহাসের কারণেই রাতারাতি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে চলে এল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy