অন্যায়ের প্রতিবাদ করায় ‘বলির পাঠা’? ফরাক্কায় টিকিট না পেয়ে বিষ্ফোরক মনিরুল!

ফরাক্কা বিডিও অফিসে SIR ইস্যুতে চলা দুর্নীতির প্রতিবাদ জানানোই কি কাল হলো মনিরুল ইসলামের? মঙ্গলবার ফরাক্কা এমএলএ ভবন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তিনি। তাঁর দাবি, সাধারণ মানুষের স্বার্থে এবং প্রশাসনের খামখেয়ালিপনার বিরুদ্ধে সরব হওয়ার কারণেই তাঁকে এবারের বিধানসভা নির্বাচনে দলীয় টিকিট থেকে বঞ্চিত করা হয়েছে।

মনিরুল ইসলাম স্পষ্ট জানান, তিনি কোনও ব্যক্তিগত স্বার্থে নয়, বরং এলাকার মানুষের হয়ে লড়াই করছিলেন। SIR ইস্যুতে যে বেনিয়ম চলছিল, তার বিরুদ্ধে আওয়াজ তোলাতেই তাঁকে ‘বলির পাঠা’ করা হয়েছে বলে তিনি মনে করছেন। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে ফরাক্কার রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। টিকিট না পাওয়ায় ক্ষোভ উগরে দিয়ে তিনি আরও বলেন যে, অন্যায়ের প্রতিবাদ করার মাশুল তাঁকে এভাবে দিতে হবে তা তিনি কল্পনাও করেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের প্রাক্কালে মনিরুলের এই বিষ্ফোরক অভিযোগ দলের অন্দরে অস্বস্তি বাড়াতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy