অনুব্রত মণ্ডলের পরিবারে শোকের ছায়া! প্রয়াত তৃণমূল নেতার দাদা

বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের পরিবারে শোকের ছায়া। প্রয়াত হলেন অনুব্রত মণ্ডলের দাদা সুব্রত মণ্ডল। বার্ধক্যজনিত সমস্যার কারণে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সোমবার সকালে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিজের অতি প্রিয় দাদাকে হারিয়ে কার্যত ভেঙে পড়েছেন বীরভূমের জেলা সভাপতি।

পরিবারিক এই শোকের মাঝেই প্রবীণ রাজনীতিক মুকুল রায়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন অনুব্রত। রাজনীতির আঙিনায় মুকুল রায়ের সঙ্গে অনুব্রতর সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। একসময় দলীয় কর্মসূচিতে মুকুল রায়ের ছায়াসঙ্গী হিসেবে দেখা যেত অনুব্রতকে। মুকুল রায়ের প্রয়াণ সংবাদ পাওয়ার পর অনুব্রত জানান, “মুকুল দা ছিলেন আমার অভিভাবকের মতো। বাংলার রাজনীতিতে তাঁর অভাব কোনোদিন পূরণ হবে না।”

একই দিনে নিজের রক্তসম্পর্কীয় দাদা এবং দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাকে হারানোয় অনুব্রতর বাসভবনে ভিড় জমিয়েছেন অনুগামী ও দলীয় কর্মীরা। তৃণমূল শিবিরের পক্ষ থেকে দুই প্রয়াণেই গভীর সমবেদনা জানানো হয়েছে। বীরভূম জেলা তৃণমূলের শোকবার্তায় বলা হয়েছে, অনুব্রত মণ্ডলের এই ব্যক্তিগত ক্ষতি অপূরণীয়। শোকাতুর পরিবারের পাশে থাকতে এদিন অনেক নেতা-কর্মীই পৌঁছে যান তাঁর কাছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy