সুস্থ থাকতে আমরা নিয়মিত খাদ্যতালিকায় মাছ-মাংসের পাশাপাশি প্রচুর সবজি রাখি। কিন্তু আপনি কি জানেন, ভুল পদ্ধতিতে সবজি কাটার কারণে এর অধিকাংশ পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, রান্নার আগে সবজি কাটার ধরণ ঠিক না থাকলে ফাইবার, ভিটামিন ও মিনারেল শরীরে কোনো কাজেই লাগে না।
সঠিক পুষ্টি পেতে মেনে চলুন এই নিয়মগুলো:
কাটার আগে ধোওয়া: সবজির খোসা ছাড়ানোর আগেই পরিষ্কার জলে ধুয়ে নিন। কেটে ধুলে এর ভেতরে থাকা জল দ্রবণীয় ভিটামিনগুলো ধুয়ে বেরিয়ে যায়।
ধারালো ছুরি ব্যবহার: ভোঁতা ছুরি বা বঁটি কোষের ক্ষতি করে, যা পুষ্টি হ্রাস করে। ধারালো অস্ত্র দিয়ে কাটলে ব্যাকটেরিয়ার সংক্রমণ কম হয়।
টুকরো যেন বড় হয়: সবজি খুব ছোট টুকরো করলে এর আর্দ্রতা ও গুণাগুণ দ্রুত কমে যায়। চেষ্টা করুন বড় টুকরো করে কাটতে।
খোসা না ছাড়ানোই ভালো: আলু, শসা বা লাউয়ের মতো সবজির খোসাতেই থাকে আসল ভিটামিন। তাই খোসাসহ রান্না করলে উপকার বেশি।