রোদ ত্বকের নানা ক্ষতি করে। রোদে পুড়ে ত্বক বিবর্ণ হয়ে যাওয়া সহ কালচে ছোপ ছোপ দাগও দেখা যায়। অনেকেই রোদে পোড়া ত্বকের যত্নে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে। যা খুব কমই কার্যকর হয়।
এক্ষেত্রে আপনি ভরসা রাখতে পারেন ঘরোয়া উপাদানের ওপর। চলুন তবে জেনে নেয়া যাক ঘরোয়া যত্নে কীভাবে সারিয়ে তুলবেন এই ধরনের ত্বক-
>> গ্রিন টি লিকারে তুলা ডুবিয়ে আক্রান্ত ত্বকে লাগান।
>> কিছুক্ষণ অ্যালোভেরা জেল লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
>> রোদে পুড়ে যাওয়া ত্বকে টক দই লাগিয়ে রাখুন ১০ মিনিট।
>> আলু ছেঁচে লাগিয়ে রাখুন ত্বকে। ১০ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
>> সাদা ভিনেগারে তোয়ালে ডুবিয়ে রোদে পুড়ে যাওয়া ত্বকে চেপে চেপে লাগান কিছুক্ষণ