মেকআপ ছাড়া চকচকে ত্বক পেতে চান? রইল ৫টি জাদিকারী উপায়

রোদের ক্ষতিকর প্রভাব ত্বকের উজ্জ্বলতা হারানোর জন্য দায়ী। কিন্তু এর থেকে রক্ষা পেতে বাজারের ক্ষতিকর প্রসাধনী ব্যবহার করা মোটেও ঠিক নয়। এসব প্রসাধনী ত্বকের ভালোর চাইতে ক্ষতিটাই বেশি করে।

তাই বাড়িতে বসেই উজ্জ্বল ত্বক পেতে জানুন সহজ ও কার্যকরী পাঁচটি উপায়। মাত্র পাঁচ উপায়ই আপনাকে দিবে সুস্থ্য সুন্দর, নরম ও মসৃণ ত্বক। চলুন তবে জেনে নেয়া যাক উপায়গুলো-

১. প্রথমে মসুরের ডাল মিহি করে বেটে তাতে সামান্যে মধু মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট মুখে দিয়ে রাখার পর টানটান হয়ে আসলে জল দিয়ে ধুয়ে ফেলুন।

২. সারাদিন বাইরে থেকে এসে আপনি খুব সহজেই একটি বা অর্ধেক আলু মিহি করে বেটে ৫ থেকে ১০ মিনিট মুখে দিয়ে ধুয়ে ফেলুন। এটি আপনার সারাদিনের মুখে লাগা ধুলা বালি ও কালো কালো দাগ পড়া থেকে আপনার ত্বককে রক্ষা করবে।

৩. চালের বা গমের ময়দার সঙ্গে সামান্যে লেবুর রস মিশিয়ে ৫ থেকে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বক অনেক ভালো থাকবে।

৪. পেঁপে, তরমুজ ও টমেটো দিয়েও আপনি আপনার ত্বককে ঘরে বসেই সুন্দর রাখতে পারেন। পাকা পেঁপে, তরমুজ ও টমেটো খুব ভাল করে হাত দিয়ে চটকে পেস্ট তৈরি করে মুখে লাগান। ১০ থেকে ১৫ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক নরম ও মসৃণ থাকে।

৫. ত্বককে ভাল রাখার জন্য জল হচ্ছে প্রধান উপকরণ। শীতে ও গরমে আপনার ত্বককে ভাল রাখতে হলে অবশ্যই বেশি বেশি করে জল পান করতে হবে।

শীতের সময় ঠান্ডায় শরীর ও মুখের ত্বক শুখিয়ে যায় আর গরমের সময় প্রচুর ঘাম ঝরে, যার কারণে শরীর ও মুখের ত্বকে ক্লান্তি চলে আসে। তাই শরীর ও ত্বককে ভাল রাখতে হলে অবশ্যই বেশি বেশি করে জল খেতে হবে। যখনি সময় পাবেন গরমের সময় ঠান্ডা জল আর শীতের সময় হালকা গরম জল দিয়ে অন্তত আধা ঘন্টা পর পর মুখ ধুয়ে নিবেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy