‘প্রতিটি ব্যায়াম এক মিনিটের জন্য করুন। এর সাহায্যে শরীরের চর্বি গলতে সাহায্য করবে।যদি আপনি আরও চান ও সময় পান তাহলে ২ বা ৩ রাউন্ড করেও করতে পারেন।
যে ব্যায়ামগুলো করবেন-
>> স্কোয়াট + অল্ট হ্যামার প্রেস (১ মিনিট)
>> ফ্রন্ট স্কোয়াট + গুডমর্নিং (১ মিনিট)
>> জোটম্যান কার্লস (১ মিনিট)
>> সুপাইন চেস্ট প্রেস + সাইকেল (১ মিনিট))
>> ল্যাটারাল লঞ্জ থেকে ন্যারো স্কোয়াট জাম্প (১ মিনিট)
ওয়ার্ক আউটের উপকারিতা
এই স্কোয়াটগুলো শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য কাজ করা ছোট পেশীগুলোকে সক্রিয় করে। শরীরের ভারসাম্যহীনতা সংশোধন করে ও স্থিতিশীলতাও উন্নত করে। এছাড়াও এসব ব্যায়াম করলে শরীরের নিচের অংশ শক্তিশালী হয়। পা ও পেশী টোন হয়। এছাড়াও মূল পেশী শক্তিশালী করে।





