বিয়ে নয় সহবাসে বেশি আগ্রহী এখনকার প্রজন্ম, গবেষণায় উঠে এলো অবাক করা তথ্য

বিয়ে নয় নতুন প্রজন্মের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য সহবাস। সম্প্রতি বিবাহ, সম্পর্ক বা সহবাসের মতো বিষয়গুলি নিয়ে একটি জনপ্রিয় ডেটিং অ্যাপের করা সমীক্ষায় এ তথ্য উঠে আসে।

সমীক্ষা অনুযায়ী, ৩০ বছরের কম বয়সি নারী-পুরুষের মধ্যে ৬৩ শতাংশ নিজের সঙ্গীর সঙ্গে সহবাসে আগ্রহী। তাদের দাবি ভবিষ্যতে যদি বিবাহিত জীবন কাটাতেই হয় তবে এই সহবাস একে-অপরকে বুঝে নিতেও সাহায্য করবে। অন্য দিকে তিরিশের বেশি বয়সি প্রায় ৫৫ শতাংশ ব্যক্তি আগ্রহী বিয়েতে।

সমীক্ষায় অংশগ্রহণকারী ৩০ বছরের কম বয়সি ব্যক্তিদের মধ্যে কেবল ২৮ শতাংশ মানুষ মনে করেন বিয়ে সহবাসের চেয়ে ভালো।

সমীক্ষার তথ্য বলছে ৭৪.৬ শতাংশ ব্যক্তির মতে, সহবাস নিজেদের পেশাদার জীবনকে কম প্রভাবিত করে। শতকরা ৬৯ জনের মতে যে কোনো সম্পর্ক থেকে বেরোনোই মানসিকভাবে বিপর্যস্ত করে মানুষকে। ফলে বিবাহবিচ্ছেদের পরের আইনি জটিলতা ও টানাপড়েনের ধকল সামলানো মুশকিল হয়ে দাঁড়ায়। আবার সামাজিক ভাবেও এখনও বিবাহবিচ্ছেদ নিয়ে নানা ঝামেলার সম্মুখীন হতে হয় সংশ্লিষ্ট ব্যক্তিদের।

তবে সহবাস নিয়ে একটি প্রচলিত ধারণা রয়েছে যে এটি নিছকই যৌনতার উদযাপন। এই ধারণা যে একেবারেই ঠিক নয় তাও স্পষ্ট করে দিয়েছেন সমীক্ষায় অংশগ্রহণকারী নারী-পুরুষেরা। ৭০.৫ শতাংশ ব্যক্তিই জানাচ্ছেন যে শারীরিক চাহিদা নয়, বরং ভালোবাসা ও দুজনে একসঙ্গে থাকার ইচ্ছেই তাদের এক সঙ্গে থাকতে চাওয়ার মূল কারণ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy