দুপুরে খাবার আগে যে কাজগুলো করলে পাবেন অনেক উপকার ! দেখেনিন একঝলকে

হালকা কিছু খান : দুপুরে খেতে যাওয়ার আগে হালকা নাশতা করে নিতে পারেন। এতে সারা দিনে অল্প অল্প করে পাঁচবারের খাবার যে নিয়ম, সেটি আপনার জন্য মানা সহজ হবে।

একটু হাসি-গল্প : দুপুরের খাওয়ার বিরতির আগে সবার সঙ্গে মজার কোনো বিষয়ে কথা বলে একটু হাসুন।কারণ এই ছোট একটু বিরতিতে যেকোনো বিষয়ে অন্যের সঙ্গে কথাবার্তার বিষয়টি সম্পর্ক যেমন ভালো করে, তেমনি ইতিবাচক পরিবেশ তৈরি হয়।

হালকা ব্যায়াম : কর্মক্ষেত্রে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির অতিমাত্রায় ব্যবহার, কাজের পরিবেশ, কর্মক্ষেত্রের কর্মকৌশলের জন্য দীর্ঘক্ষণ সঠিক দেহভঙ্গি না মেনে নিষ্ক্রিয় বা স্থিতিশীল অবস্থায় রাখার কারণে শরীরে বিভিন্ন রোগ বা সমস্যা দেখা দেয়। তাই দুপুরে খেতে যাওয়ার আগে অন্তত পাঁচ মিনিট হাঁটুন বা কিছুক্ষণ হালকা ব্যায়াম করে নিতে পারেন।

কাজের পরিকল্পনা : অফিসে যাঁরা বেশি পরিশ্রম করেন, তাঁরা কাজের বিষয়টি দুভাগে ভাগ করে নেন। একটি অংশ করেন দুপুরের খাওয়ার আগে এবং আরেকটি খাওয়ার পর। অনেকেই দুপুরের খাওয়ার পর গুরুত্বপূর্ণ কাজ জমিয়ে রাখেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy