তৈলাক্ত ত্বকের সমস্যা দূর করতে জাদুকরী চন্দন, ব্যবহারের আগে জেনেনিন নিয়ম

যাদের শুষ্ক ত্বক (Dry Skin) তাদের যেমন বিশেষ যত্নের প্রয়োজন, তেমনই যাদের তৈলাক্ত ত্বক (Oily Skin), তাদের বিশেষ যত্ন নিতে হয়। তৈলাক্ত ত্বকে ব্রণর (Oily Skin Acne) সমস্যা সবচেয়ে বেশি হয়। এছাড়া এধরনের ত্বক যাদের, সে সমস্ত ব্যাক্তির মেকআপ করাও চ্যালেঞ্জের চেয়ে কম নয়। আসলে, এই ধরনের ত্বকে মেকআপ (Oily Skin Makeup) দীর্ঘস্থায়ী হয় না। এছাড়া সময়ে সময়ে মুখ না ধুলে ত্বক চিটচিটে দেখায় এবং সেই সঙ্গে উজ্জ্বলতা থাকে না।

চন্দন দারুণ উপকারী (Benefits of Sandalwood)

এই ধরনের ত্বকের সমস্যা দূর করতে দারুণ উপকারী চন্দন (Chandan)। ত্বক কোমল (Softness in Skin), উজ্জ্বলতা বৃদ্ধি (Skin Brightening) ছাড়াও চন্দন ব্যবহারে ত্বক সংক্রান্ত আরও একাধিক সমস্যা সমাধান হয়। তবে এটি ব্যবহার করার সঠিক পদ্ধতি অনেকে জানেন না।

চন্দন সঠিক ব্যবহারের পদ্ধতি

* প্রথম ধাপ: এক টেবিল চামচ চন্দন পাউডার নিন। পাউডার না থাকলে চন্দন কাঠ হালকাভাবে ঘষে নিন।

* দ্বিতীয় ধাপ: এই চন্দনে এক চামচ দুধ বা এক চামচ গোলাপ জল এবং এক চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। হলুদে অ্যান্টি-সেপটিক গুণ রয়েছে। দুধ মুখে আর্দ্রতা যোগায় এবং গোলাপ জল মুখকে সতেজ রাখে। দুধ বা গোলাপ জলের মধ্যে যে কোনও একটি জিনিস আপনি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে হলুদ ব্যবহার করতে না চাইলে সেটা বাদ দিন।

* তৃতীয় ধাপ: এই মিশ্রণটি সারা মুখে সমানভাবে লাগান। খেয়াল রাখবেন, একই স্থানে যেন এই ফেসপ্যাক থেকে না যায়।

* চতুর্থ ধাপ: ফেসপ্যাক শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মিনিট ২০ মিনিট পরে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। একটি নরম কাপড় দিয়ে মুখ মুছুন। মুখে উজ্জ্বলতা দেখা দেবে নিশ্চিত।

সপ্তাহে অন্তত একবার এই ফেসপ্যাক ব্যবহার করলে খুব উপকার মিলবে। ত্বকের তৈলাক্ত ভাব দূর করা, উজ্জ্বলতা ফিরিয়ে আনার পাশাপাশি, এটি আপনার মুখের দাগ এবং ব্রণও দূর করবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy