সিল্কি ও ঝলমলে চুলের রহস্য, কন্ডিশনার ব্যবহারের সঠিক নিয়ম!

অনেক নারীই সিল্কি ও শাইনিং চুলের জন্য কন্ডিশনার ব্যবহার করেন। তবে নিয়মিত ভালো মানের কন্ডিশনার ব্যবহারের পরেও অনেকে কাঙ্ক্ষিত ফলাফল পান না। এর কারণ হতে পারে কন্ডিশনার ব্যবহারের ভুল পদ্ধতি। সঠিক নিয়মে কন্ডিশনার ব্যবহার করলে সহজেই পেতে পারেন স্বপ্নের মতো মসৃণ ও উজ্জ্বল চুল। জেনে নিন কন্ডিশনার ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম:

১. শ্যাম্পু পুরোপুরি ধুয়ে নিন
কন্ডিশনার ব্যবহারের আগে নিশ্চিত করুন যে আপনার চুলে কোনো শ্যাম্পু অবশিষ্ট নেই। শ্যাম্পু করার পর চুল ভালো করে ধুয়ে নিন। শ্যাম্পুর শেষ বিন্দুটিও চুল থেকে সরে গেলে তবেই কন্ডিশনার লাগান। শ্যাম্পুর অবশিষ্টাংশ থাকলে কন্ডিশনারের কার্যকারিতা কমে যেতে পারে।

২. পরিমাণ মতো কন্ডিশনার ব্যবহার করুন
অনেকেই মনে করেন, বেশি কন্ডিশনার দিলে চুল আরও সিল্কি হবে। এটি একটি ভুল ধারণা। ছোট একটি মুদ্রার সমান কন্ডিশনার আপনার হাতের তালুতে নিন। এরপর দুই হাতের তালুতে ভালো করে ঘষে নিন এবং ধীরে ধীরে আঙ্গুল দিয়ে চুলের মধ্যে কন্ডিশনার মাখিয়ে নিন। অতিরিক্ত কন্ডিশনার চুলকে তৈলাক্ত করে তুলতে পারে।

৩. চুলের আগা থেকে গোড়ার দিকে লাগান
কন্ডিশনার লাগানোর সময় চুলের আগা থেকে গোড়ার দিকে আস্তে আস্তে হাতের আঙ্গুল দিয়ে মাখিয়ে নিন। এটি কন্ডিশনারকে চুলের প্রতিটি অংশে সমানভাবে পৌঁছে দিতে সাহায্য করে।

৪. মাথার ত্বকে কন্ডিশনার লাগাবেন না
মনে রাখবেন, কন্ডিশনার চুলের জন্য, মাথার ত্বকের জন্য নয়। মাথার স্কালপে যেন কন্ডিশনার না লেগে যায় সেদিকে খেয়াল রাখুন। মাথার ত্বকে কন্ডিশনার লাগালে চুল তৈলাক্ত হতে পারে এবং চুল পড়ার সমস্যাও দেখা দিতে পারে।

৫. কিছুক্ষণ অপেক্ষা করুন
অনেক সময় আমরা কন্ডিশনার লাগিয়ে সাথে সাথে ধুয়ে ফেলি, যার কারণে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। কন্ডিশনার চুলে মাখিয়ে অন্তত ২-৩ মিনিট অপেক্ষা করুন। এতে কন্ডিশনার চুলের গভীরে প্রবেশ করে পুষ্টি যোগাতে পারবে।

৬. ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে ফেলুন
সবশেষে ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। যতক্ষণ না আপনার মনে হচ্ছে যে, আপনি সিল্কি, মসৃণ এবং চকচকে চুল পাচ্ছেন, ততক্ষণ ধুতে থাকুন। ঠান্ডা জল চুলের কিউটিকল বন্ধ করতে সাহায্য করে, ফলে চুল আরও মসৃণ ও উজ্জ্বল দেখায়।

এই সহজ নিয়মগুলো মেনে চললে আপনিও পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত সিল্কি ও শাইনিং চুল!