সাবধান! নিয়মিত লিপস্টিক মাখছেন? ঠোঁটের এই মারাত্মক ক্ষতিগুলো সম্পর্কে জানেন তো?

নারীদের সাজসজ্জার অবিচ্ছেদ্য অংশ হলো লিপস্টিক। অফিসের মিটিং হোক বা বন্ধুর বিয়ে—লিপস্টিক ছাড়া মেকআপ যেন অপূর্ণ। কিন্তু আপনি কি জানেন, আপনার প্রিয় এই প্রসাধনটি নিয়মিত ব্যবহারের ফলে শরীরে অজান্তেই প্রবেশ করছে বিষাক্ত সিসা ও রাসায়নিক? সাম্প্রতিক গবেষণায় লিপস্টিকের ক্ষতিকর দিকগুলো নিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য।

লিপস্টিকের আড়ালে লুকিয়ে থাকা বিপদ:

বিষাক্ত ধাতু: অধিকাংশ নামী-দামী ব্র্যান্ডের লিপস্টিকেও থাকে ক্যাডমিয়াম, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম। যা নিয়মিত ব্যবহারের ফলে শরীরে প্রবেশ করে স্নায়বিক ও কিডনির সমস্যা তৈরি করতে পারে।

ঠোঁটের কালচে ভাব: লিপস্টিকে থাকা রাসায়নিক ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা কেড়ে নেয় এবং মেলানিনের পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে ধীরে ধীরে ঠোঁট কালো ও রুক্ষ হয়ে যায়।

হজমের সমস্যা: খাওয়ার সময় লিপস্টিকের অংশ পেটে চলে যাওয়া খুবই স্বাভাবিক। এর মধ্যে থাকা প্রিজারভেটিভ ও সিন্থেটিক রঙ পেটের রোগ ও হরমোনের ভারসাম্যহীনতা ঘটাতে পারে।

সতর্কতা ও প্রতিকার:
১. সবসময় ভালো মানের বা নামী ব্র্যান্ডের ‘প্যারাাবেন-ফ্রি’ লিপস্টিক ব্যবহারের চেষ্টা করুন।
২. লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে লিপবাম বা প্রাইমার লাগিয়ে নিন, যা সরাসরি রাসায়নিকের স্পর্শ কমাবে।
৩. রাতে ঘুমানোর আগে অবশ্যই মেকআপ রিমুভার বা নারকেল তেল দিয়ে ঠোঁট ভালো করে পরিষ্কার করুন।
৪. সম্ভব হলে প্রতিদিন লিপস্টিক না লাগিয়ে ভেষজ উপাদানে তৈরি কালারড লিপবাম ব্যবহার করুন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy