সঙ্গীর মনে কি লুকানো কথা? মিথ্যা বলছেন কিনা, বুঝবেন যেভাবে!

প্রেমের সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। একটি সুখী ও দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য এই জায়গাটুকু খাঁটি হওয়া অপরিহার্য। বিশ্বাস ভেঙে গেলে যেকোনো সম্পর্কই দুর্বল হয়ে পড়ে। তবে অনেক সময় মনে সন্দেহ জাগে, আপনার সঙ্গী কি কোনো কথা লুকাচ্ছে? নাকি মিথ্যা বলছে আপনার সাথে? কিছু লক্ষণ দেখে আপনি তা আঁচ করতে পারেন।
১. অতিরঞ্জিত করে বলা:
আপনার সঙ্গী যদি কোনো ঘটনা বা নিজের জীবন নিয়ে বেশি বাড়িয়ে বলে, যা বাস্তবে ঘটেনি, তাহলে সতর্ক হোন। অনেক সময় সঙ্গীকে আবেগপ্রবণ করে তোলার জন্য এমনটা করা হয়।
২. অস্বীকার করা:
কোনো বিষয়ে প্রথমে একমত হওয়ার পরেও যদি আপনার সঙ্গী পরবর্তীতে তা অস্বীকার করে বসে, তাহলে এটি একটি চিন্তার বিষয়। কোনো সমস্যায় থাকলে এমনটা হতে পারে, তবে নিয়মিত ঘটলে বুঝবেন ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলছে সে।
৩. কথা না রাখা:
যদি আপনার সঙ্গী দেওয়া কথা সময়মতো রাখতে না পারে বা আপনাদের একসঙ্গে কোনো কাজের দিন সে ভুলে যায়, তাহলে এটি স্বাভাবিক ভুল নাও হতে পারে। ঘন ঘন এমন হলে বুঝবেন সে সম্ভবত মিথ্যা বলছে।
৪. অজুহাত দেখানো:
মিথ্যা ঢাকতে আপনার সঙ্গী যদি নানা ধরনের অজুহাত দেখায় – কাজে ব্যস্ত থাকা, রাস্তায় জ্যাম, বাড়িতে সমস্যা – তাহলে সতর্ক থাকুন। মাঝেমধ্যে এমন ঘটনা ঘটতেই পারে, তবে প্রতিনিয়ত ঘটলে তা সন্দেহের উদ্রেক করে।
৫. কোথায় আছে ঠিকমতো না জানানো:
ফোনে বা মেসেঞ্জারে জিজ্ঞাসা করলে যদি আপনার সঙ্গী তার সঠিক অবস্থান জানাতে না চায়, এড়িয়ে যায় বা ভুল তথ্য দেয়, তাহলে বুঝবেন সে আপনার কাছে কিছু লুকাচ্ছে এবং সম্ভবত মিথ্যা বলছে।
একটি সম্পর্কের সুস্থতার জন্য পারস্পরিক বিশ্বাস অত্যন্ত জরুরি। যদি আপনি এই লক্ষণগুলো আপনার সঙ্গীর মধ্যে দেখতে পান, তাহলে সরাসরি তার সাথে কথা বলুন এবং খোলা মনে আলোচনা করুন। তবে কোনো সিদ্ধান্তে আসার আগে ভালোভাবে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।