রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া মোটেই স্বাস্থ্যকর নয়। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, স্থূলতা, করোনারি আর্টারি মতো সমস্যা তৈরি করতে পারে। তা এড়াতে স্বাস্থ্যকর এবং কম তেলযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। সেই সঙ্গে অনেকে গরম জলও নিয়মিত খান। সত্যিই কি গরম জল উপকারী?
পুষ্টিবিদরা বলছেন,সকালে ঘুম থেকে ওঠার পর গরম জল খেলে বিবিধ উপকার। কী কী লাভ হতে পারে-
• একাধিক গবেষণায় দেখা গিয়েছে, গরম জল খেলে হাই কোলেস্টেরলের সমস্যা দূর হয়। শরীরের অতিরিক্ত চর্বি কমতে শুরু করে। যা হৃদরোগর ঝুঁকি কমায়।
• জল শরীরকে ডিটক্সিফাইড করতে শুরু করে। এতে শরীরের বিষাক্ত পদার্থ বের হয়ে যায়। এর প্রভাব পড়ে মুখে ও ত্বকে। মুখে চমৎকার উজ্জ্বলতা দেয়।
•যাঁদের পেটে গোলযোগ রয়েছে তাঁরা গরম জল খান। এজন্য পেট সাফ করা দরকার। গরম জল খেলে হজমশক্তিও ঠিক থাকে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় না।
•গরম জল শরীরের বিপাক ক্রিয়াকে উন্নত করে। যা হজম এবং শরীরের অন্যান্য সমস্ত কাজকর্মে সাহায্য করে
•গরম জল খেলে সর্দি, কাশি থেকে মুক্তি মেলে। নানা ধরণের সংক্রমণ থেকে রক্ষা করে।
• মহিলাদের পিরিয়ডের সময় পেটের খিঁচুনি নিরাময়ের জন্য গরম জল খেতে উপশম মেলে।
• সকালে গরম জলে মধু মিশিয়ে খেলে ওজন কমাতে সাহায্য করে।