রাগের মাথায় কথা বলবেন না! সাইকোলজিস্টদের পরামর্শ, কীভাবে ডিপ ব্রিদিং ও ‘ABC মডেল’ ব্যবহার করে রাগ নিয়ন্ত্রণ করবেন?

করোনা আবহে গত দু’বছর ধরে ঘরবন্দি জীবনে মানুষ অভ্যস্ত হয়েছে ঠিকই, তবে কোথাও যেন এর ফলে রাগও বাড়ছে। ছোট-বড় ইস্যু থেকেই মনখারাপ, সেখান থেকেই রাগ, তর্ক এবং কখনও কখনও জন্ম নিচ্ছে চূড়ান্ত হতাশা (Depression)। মনের ভিতরে জমাট বাঁধছে নিম্নচাপ। তথ্য বলছে, করোনা পরিস্থিতিতে কাজ হারানোর ভয় হোক বা ঘরবন্দি জীবন—সাধারণ মানুষের মধ্যে ৪০ শতাংশ মানসিক রোগের বোঝা বেড়েছে। যে কারণে ২০২২ সালের কেন্দ্রীয় অর্থনৈতিক বাজেটেও স্থান পেয়েছে মানসিক স্বাস্থ্য (Mental Health)।

সর্বনাশা রাগের মারাত্মক প্রভাব থেকে বাঁচতে নিচে ৫টি জরুরি পদক্ষেপ আলোচনা করা হলো:

১. প্রফেশনাল হেল্প (পেশাদার সাহায্য) নিন: রাগ বা হতাশার কারণ একাধিক হতে পারে: মানসিক চাপ, দুশ্চিন্তা, একাকিত্ব ইত্যাদি। যেকোনো পরিস্থিতিতেই কথা বললে মন হালকা হয়। কিন্তু আজকের স্বার্থপর সময়ে মনের কথা কাকে বলবেন? এমন অনেক কথা থাকে যা প্রিয়জনদের বলা যায় না, অথচ সেই কথাগুলো নির্ভয়ে শেয়ার করা যায় কাউন্সেলরকে। অযথা না রেগে সাইকোলজিস্টদের সাহায্য নিন।

২. মেডিটেশন (ধ্যান) জরুরি: বাড়িতে বসে শুধু একা সময় কাটানো নয়। বুদ্ধি করে রাগ কন্ট্রোল করার গোড়ায় গিয়ে মনকে বশে আনার চেষ্টা করুন। দরকার মাইন্ডফুলনেস মেডিটেশন (Mindfulness Meditation)। চারদিকে অনবরত চলতে থাকা নয়েজ থেকে নিজেকে সরিয়ে আনতে এই মেডিটেশনের জুড়ি নেই। তবু যদি রাগ না যায়, তাহলে রয়েছে রিল্যাক্সেশন থেরাপি

৩. ‘লেট গো’ এফেক্ট প্রয়োগ করুন: “নিজেরটাই ঠিক, সামনের লোক ভুল”—এই মনোভাব ঠিক নয়। কিছু কিছু জিনিস বা অপ্রীতিকর ঘটনা ভুলে থাকতে শিখুন। ‘লেট গো’ (Let Go) করতে শিখুন। এর মাধ্যমে পুরোনো ক্ষোভ বা রাগ সহজে মনের মধ্যে জমাট বাঁধতে পারে না।

৪. রাগের মাথায় কথা কম বলুন: কী কী বিষয়ে বা কখন আপনি রেগে যেতে পারেন, সেটা বুঝলেই মুশকিল আসান হতে পারে। রাগ সবার হয়। মনে রাখবেন, যখন রেগে যাচ্ছেন বুঝতে পারবেন, তখন ডিপ ব্রিদিং (Deep Breathing) সাহায্য করে। রেগে গেলে এক থেকে দশ পর্যন্ত গুনে তারপর নিজের কথা বলুন।

৫. ‘এ-বি-সি মডেল’ প্রয়োগ: যদি রাগ নিয়ন্ত্রণ করতে সমস্যা হয়, তবে এ-বি-সি (ABC) মডেল প্রয়োগ করুন:

  • A (Antecedent): অর্থাৎ কোনো কিছু দেখে বা শুনে যা আপনার রাগ সৃষ্টি করছে।

  • B (Behavior): অর্থাৎ রাগের কারণে আপনার ব্যবহারে কেমন পরিবর্তন আসছে।

  • C (Consequence): এবং এর ফলে কী কী খারাপ পরিণতি হতে পারে। ফাঁকা সময় নিজে এই অ্যানালিসিস করলেই সমস্যা অনেকখানি কাটিয়ে উঠতে পারবেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy