যে সব অভ্যাস নারীদের ক্যানসারের ঝুঁকি দ্বিগুণ বাড়াতে পারে ,জেনেনিয়ে সাবধান থাকুন

স্কিন বা ত্বকের ক্যানসারের পর নারীদের মধ্যে স্তন ক্যানসার সর্বাধিক দেখা দেয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট করে, বিশ্বে বর্তমানে স্তন ক্যানসার ফুসফুসের ক্যানসারকেও ছাড়িয়ে গেছে।

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি) দ্বারা প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, বিশ্বের সবচেয়ে বেশি নির্ণায়ক ক্যানসার হলো স্তন ক্যানসার।

ব্রেস্ট ক্যান্সার ইন্ডিয়ার মতে, একজন ভারতীয় নারীর স্তন ক্যানসার ধরা পড়লেও প্রতি প্রতি 8 মিনিটে একজন স্তন ক্যানসারে মারা যায়। ক্যানসারের জেনেটিক বা পারিবারিক ইতিহাস, বয়স, স্থূলতা ও অন্যান্য অপরিবর্তনযোগ্য ঝুঁকির কারণ ছাড়াও অস্বাস্থ্যকর জীবনধারা স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কিছু খাবার আছে যেগুলো ব্রেস্ট ক্যানসারের রোগের ঝুঁকি প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। ফরাসি মেডিক্সের মতে, গবেষণায় অংশ নেওয়া যেসব নারীরা অস্বাস্থ্যকর উদ্ভিদ-ভিত্তিক খাবার খেয়েছেন তাদের স্তন ক্যানসারের ঝুঁকি বেশি ছিল।

স্তন ক্যানসারের ঝুঁকির অন্যান্য কী কারণ আছে?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বয়স বৃদ্ধি, স্থূলতা, অ্যালকোহলের ক্ষতিকর ব্যবহার, স্তন ক্যানসারের পারিবারিক ইতিহাস, বিকিরণ এক্সপোজারের ইতিহাস, প্রজনন ইতিহাস (যেমন- যে বয়স থেকে মাসিক শুরু হয়েছিল ওপ্রথম গর্ভাবস্থায় বয়স) তামাক ব্যবহার ও পোস্টমেনোপজাল হরমোন থেরাপি এসবই স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক জানানো হয়েছে ঠিক কীভঅবে স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে পারবেন সে বিষয়ে-

>> নিয়মিত বুকের দুধ খাওয়ানো

>> নিয়মিত শারীরিক কার্যকলাপ

>> ওজন নিয়ন্ত্রণ

>> অ্যালকোহলের ব্যবহার এড়ানো

>> ধূমপান এড়ানো

>> হরমোনের দীর্ঘায়িত ব্যবহার পরিহার করা

>> অত্যধিক বিকিরণ এক্সপোজার এড়ানো

স্তন ক্যানসারের লক্ষণগুলো কী কী?

>> স্তনে পিণ্ড হওয়া

>> স্তনের আকার, আকৃতি বা চেহারায় পরিবর্তন

>> স্তনের ত্বকে গর্ত, লালভাব, ঘা বা অন্যান্য পরিবর্তন

>> স্তনবৃন্তের চেহারার পরিবর্তন বা স্তনের আশেপাশের ত্বকে পরিবর্তন (এরিওলা)

>> স্তনের বোঁটা থেকে অস্বাভাবিক স্রাব ইত্যাদি।

স্তন ক্যানসার হয়েছে কি না তা নিশ্চিতভাবে জানবেন কীভাবে?

স্তন পরীক্ষার মাধ্যমে ক্যানসার শনাক্ত করতে ডাক্তার আপনাকে ম্যামোগ্রাম করার পরামর্শ দেবেনে, এটি স্তনের এক্স-রে।

আপনার স্তন ক্যানসার আছে কি না তা নিশ্চিত করার অন্যান্য উপায় হলো, স্তনে আল্ট্রাসাউন্ড করানো বা বায়োপসি করা যা আপনার অবস্থা নিশ্চিত করার অন্যতম সেরা উপায়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy