স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু চার্জ দেওয়ার সময় আমাদের করা ছোট ছোট ভুলগুলো ফোনের ব্যাটারির মারাত্মক ক্ষতি করতে পারে, এমনকি বিস্ফোরণের ঝুঁকিও বাড়াতে পারে। চার্জিং নিয়ে যে সাবধানতাগুলো আপনার জানা জরুরি:
১. লোকাল বা নকল চার্জার: সবসময় ফোনের সঙ্গে দেওয়া আসল বা সার্টিফাইড ব্র্যান্ডের চার্জার ব্যবহার করুন। নকল চার্জার ভোল্টেজের ভারসাম্য নষ্ট করে ব্যাটারির ১২টা বাজিয়ে দেয়।
২. পুরো চার্জ না হওয়া: ফোন ১০০ শতাংশ চার্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। ২০-৮০ শতাংশের মধ্যে চার্জ রাখা ব্যাটারির দীর্ঘস্থায়িত্বের জন্য সবচেয়ে ভালো।
৩. ফোন গরম হওয়া: চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার বা গেম খেলা থেকে বিরত থাকুন। এতে প্রসেসরের ওপর চাপ পড়ে এবং ফোন অতিরিক্ত গরম হয়ে যায়, যা ব্যাটারির জন্য প্রাণঘাতী।
৪. ফোনের কেস: মোটা বা শক্ত কভার পরে চার্জ দেবেন না। এতে চার্জিংয়ের সময় উৎপন্ন তাপ বের হতে পারে না, ফলে ফোন ও ব্যাটারি দুই-ই ক্ষতিগ্রস্ত হয়।
৫. সারারাত চার্জ দেওয়া: স্মার্টফোনে অটো-কাট অফ ফিচার থাকলেও, সারারাত প্লাগ ইন করে রাখা ব্যাটারির ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে।
ফোন দীর্ঘসময় ভালো রাখতে এবং নিরাপদ থাকতে এই অভ্যাসগুলো এখনই পরিবর্তন করুন।