ব্লাড সুগার রয়েছে ?তাহলে ব্যবহার করুন আকুপাঙ্কচার, মিলবে দারুন উপকার

নতুন গবেষণা অনুযায়ী আকুপাঙ্কচার ব্যবহার করেই দূর করা যাবে ডায়াবিটিস। যাঁরা ডায়াবিটিস হওয়ার ঠিক আগের স্টেজেই রয়েছেন তাঁরা এই রোগকে আকুপাঙ্কচারের সাহায্যে দূরে ঠেলতে পারেন। বহুদিন ধরেই বহু রোগ সারাতে আকুপাঙ্কচার ব্যবহার করা হয়। এখন জানা গেল এই আকুপাঙ্কচার ব্যবহার করেই ২১ শতাব্দীর সব থেকে বড় রোগ ডায়াবিটিসকে দূরে রাখা যায়।

এডিথ কোয়ান বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা বলছে যাঁদের ডায়াবিটিস টাইপ ২ আছে তাঁরা দারুন উপকার পাবেন আকুপাঙ্কচারের সাহায্যে। হ্যাঁ, এটা এতটাই উপকারী হবে এই রোগীদের জন্য। এমনটাই জানা গিয়েছে গবেষণায়। ৩৬০০ জন মানুষের উপর এই পরীক্ষা করা হয় প্রায় বারো বার ধরে। তাতে দেখা গিয়েছে যাঁদের সাধারণের থেকে বেশি মাত্রায় ব্লাড সুগার রয়েছে, বা ব্লাড সুগার ধরা পড়ার একদম মুখে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা অ্যাকুপাঞ্চারের সাহায্যে দারুন উপকার পেয়েছেন।

গবেষণায় দেখা গিয়েছে, আকুপাঙ্কচার সাহায্যে ফাস্টিং গ্লুকোজ, খাবার দু ঘণ্টা পরের গ্লুকোজ, ইত্যাদির পরিমাণ অনেক কমেছে। শুধু তাই নয়, যাঁরা একদম ডায়াবিটিস হওয়ার মুখে দাঁড়িয়েছিলেন তাঁদের অনেকেই একদম ভাল হয়ে গিয়েছেন আকুপাঙ্কচারের সাহায্যে। সর্বোপরি আকুপাঙ্কচার ব্যবহারের ফলে কোনও রোগীর মধ্যেই কোনও বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের মতে ২০৪৫ এর মধ্যে পৃথিবী জুড়ে প্রায় ১.৩ বিলিয়ন মানুষ ডায়াবিটিসে আক্রান্ত হবেন। সেখানে দাঁড়িয়ে এমন একটি গবেষণা অবশ্যই আশা যোগাচ্ছে মানুষের মধ্যে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy