বৃষ্টি পড়তেই বাজারে সস্তা ইলিশ! টাটকা ইলিশ মাছ চেনার বিশেষ কয়টি টিপস ,জেনেনিন আপনিও

ইলশেগুঁড়ি বৃষ্টি কিংবা ঝুম বৃষ্টির দাপট আজকাল প্রায়ই দেখা যাচ্ছে। যাবে নাই বা কেন? বর্ষাকাল বলে কথা! এই বৃষ্টির দিনে ঝটপট রান্না করে ফেলতে পারেন মজাদার সর্ষে ইলিশ। গরম গরম খিচুড়ি কিংবা সাদা ভাতের সঙ্গে জিভে জল আনা সর্ষে ইলিশের স্বাদটাই এমন মনে রাখার মতো! বাংলার রূপালি শস্য বলে কথা!

এই সময়ে ইলিশের চাহিদা অনেক বেশি থাকে। কিন্তু বাজারে কিন্তু গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। কোন মাছটা ভালো হবে, কোনটা নদীর আর কোনটাই বা সমুদ্রের অথবা কোনটায় ডিম আছে অনেকেই ধরতে করেন না।

সাধারণত বলা হয়ে থাকে সমুদ্র এবং নদীর ইলিশের স্বাদে আকাশ পাতাল ফারাক থাকে। আর ইলিশের সাইজ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে তার স্বাদও বাড়তে থাকে। তবে ইলিশের স্বাদ সব থেকে বেশি হয় ডিম পাড়ার আগে। ফলে এই ডিম ভর্তি মাছের চাহিদাই বাজারে তুঙ্গে থাকে। কিন্তু বুঝবেন কীভাবে?

ইলিশের ডিম পাড়ার মৌসুম হচ্ছে আগস্ট মাস। এমন সময়ই তারা ডিম পাড়ে। তাই এই মাসে যে মাছগুলো পাওয়া যায় সেগুলোতেই ডিম থাকে। অক্টোবর অবধি বাজারে পাবেন ডিম ভর্তি ইলিশ মাছ। এছাড়া যে ইলিশে ডিম থাকে সেটার পেট মোটা হয়। কিন্তু আকৃতি বা গড়ন হয় চ্যাপ্টা ধরনের। তাই কেনার আগে এই সহজ টিপসগুলো মাথায় রাখুন। আর সহজেই চিনে ফেলুন ডিমযুক্ত ইলিশ মাছ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy