বিয়ের আগে দ্রুত ওজন কমাতে গিয়ে সর্বনাশ! ক্র্যাশ ডায়েটের মারাত্মক ৫ ফল ভুগতে হবে দীর্ঘদিন

বিয়ের আগে এক মাসে ৫ থেকে ৭ কেজি ওজন কমানোর প্রত্যাশা নিয়ে অনেকেই ক্র্যাশ ডায়েটিং শুরু করেন। সকালে শুকনো বিস্কুট, দুপুরে শুধু ফল, সারাদিন কয়েক গ্লাস জুস— এমন রুটিনে হয়তো ওজন দ্রুত কমবে বটে, কিন্তু তার সঙ্গে উড়ে এসে জুড়ে বসে হাজার রকম শারীরিক সমস্যা। চোখের তলায় কালি, ঘন ঘন মাথা ঘুরে যাওয়া, কর্মদক্ষতা কমে আসা— এমন সমস্যায় বিয়ের আনন্দই ম্লান হতে পারে।
বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন, চটজলদি ওজন কমাতে এই ধরনের চরম ডায়েটিং (Crash Dieting)-এর প্রভাব কতটা মারাত্মক হতে পারে, তা জেনে রাখা জরুরি।
ক্র্যাশ ডায়েটের ৫ মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া
১. শরীরে জলশূন্যতা (Dehydration) তৈরি
ক্র্যাশ ডায়েটের সময় শরীরে প্রয়োজনের তুলনায় অনেক কম ফ্যাট এবং ক্যালোরি যায়। এই শূন্যস্থান পূরণ করতে দেহকোষ অতিরিক্ত জল শুষে নিতে শুরু করে, যার ফলে শরীরের গ্লাইকোজেন ভেঙে যায়। আর এই গ্লাইকোজেন ভাঙলেই মারাত্মক জলশূন্যতা (ডিহাইড্রেশন) তৈরি হয়। এতে ক্লান্তি ও মাথা ঘোরার সমস্যা বাড়ে।
২. বিপাকক্রিয়া ও রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস
হঠাৎ করে শরীরের ক্যালোরি গ্রহণ মাত্রাতিরিক্ত কমিয়ে দিলে বিপাকক্রিয়ার হার (Metabolism Rate) কমে যায়। এর সঙ্গে পাল্লা দিয়ে কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা। বিয়ের আগে যদি ঘন ঘন শরীর খারাপ হয় বা সংক্রমণের ঝুঁকি বাড়ে, তবে উৎসবের আনন্দ মাটি।
৩. পেশিশক্তি কমে যাওয়া ও ক্লান্তি
শরীর শক্তি আহরণ করে ক্যালোরি থেকে। হঠাৎ করে ক্যালোরি intake কমিয়ে দিলে তা শরীরের পেশির উপর সরাসরি প্রভাব ফেলে। পেশির শক্তি কমে যায়, কর্মদক্ষতা হ্রাস পায় এবং সারা ক্ষণ ঝিমুনি ভাব ও ক্লান্তি অনুভব হয়। কাজকর্মে অনীহা দেখা দেয়।
৪. মেজাজ পরিবর্তন ও বিষণ্ণতা
ক্র্যাশ ডায়েটের ফলে স্ট্রেস হরমোনের নিঃসরণ মাত্রা অনেকখানি বেড়ে যায়। এর কারণে বিষণ্ণতা (Depression) বা ঘন ঘন মেজাজ পরিবর্তন (Mood Swings) দেখা দিতে পারে। বিয়ের মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন মানসিক অস্থিরতা মোটেও কাম্য নয়।
৫. ত্বকের ঔজ্জ্বল্য ও চুল পড়ার সমস্যা
বিয়ের সময়ে সকলেই জেল্লাদার ত্বক চান, কিন্তু ক্র্যাশ ডায়েটেই ঘটে উল্টোটা। দেহে সঠিক মাত্রায় ভিটামিন ও মিনারেলের অভাবে ত্বক তার স্বাভাবিক ঔজ্জ্বল্য হারিয়ে ফেলে। সেই সঙ্গে চুল পড়ে যাওয়ার মতো সমস্যাও তৈরি হয়। হবু কনেদের মধ্যে এই প্রকার ডায়েটে অনিয়মিত ঋতুচক্রের সমস্যাও দেখা যেতে পারে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।