বাঙালির ভাতের পাতে থাক ঐতিহ্য প্রিয় ‘লাউ চিংড়ি’, রইলো রেসিপি

ঠান্ডা এবং সুস্বাদু সবজি লাউ। বিশেষ করে গরমকালে এটি শরীরের জন্য নানাভাবে উপকার করে থাকে। লাউ দিয়ে অনেক পদ তৈরি করা যায়। তবে লাউ দিয়ে চিংড়ি প্রায় সবার কাছেই প্রিয়।

অনেক সময় রেসিপি না জানার কারণে লাউ দিয়ে চিংড়ি খাওয়া হয় না। এটি রান্না করা কিন্তু কঠিন কিছু নয়। তো চলুন জেনে নেওয়া যাক লাউ চিংড়ি রান্নার রেসিপিটি-

উপকরণ
লাউ- ১টি
চিংড়ি- ১৫০ গ্রাম
হলুদ গুঁড়া- ১ চা চামচ
কাঁচা মরিচ- স্বাদমতো
পেঁয়াজ- ১টি
তেল- পরিমাণমতো
লবণ- স্বাদমতো
ধনিয়া পাতা- পরিমাণমতো।

প্রণালী
চিংড়ির খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। এবার তাতে লবণ ও হলুদ মাখিয়ে ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রাখুন। এরপর লাউয়ের খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিন। চুলায় রান্নার পাত্র বসিয়ে তাতে তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিন। এবার পেঁয়াজ ভাজা হয়ে এলে তাতে হলুদের গুড়া ও কাঁচা মরিচ দিন। এরপর চিংড়িগুলো দিয়ে নেড়েচেড়ে রান্না করুন। চিংড়িগুলো ভাজা হলে তাতে কেটে রাখা লাউ দিয়ে কিছুক্ষণ রান্না করুন। ঢেকে দিন। লাউ সেদ্ধ হয়ে গেলে স্বাদমতো লবণ দিয়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করুন। নামানোর আগে ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে নিন।ব্যাস! হয়ে গেল লাউ চিংড়ির সুস্বাদু পদটি। এবার পরিবেশনের পালা…।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy