বয়সের ছাপ বা বলিরেখা | ত্বকের ভাঁজ দূর করার কয়টি কায্যকর টিপস ,জেনেনিন আপনিও

ত্বক নিয়ে আমরা একেক সময় একেক রকম সমস্যার মুখোমুখি হয়ে থাকি। কারণ আবহাওয়ার পরিবর্তন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন আমাদের ত্বকের উপরও প্রভাব ফেলে। দেখা যায়, এসব কারণে কম বয়সে মুখে বলিরেখা দেখা দেয়। যার সমাধান পাওয়া কঠিন।

দিন দিন যত জীবনযাপনের ভঙ্গি বদলাচ্ছে, ততই তার প্রভাব পড়ছে গিয়ে ত্বক, চুলের উপরে। তার উপরে শীতকাল। দূষণের সমস্যাও বাড়ে। এ সময়ে ত্বকের উপর তার প্রভাব পড়ে। সব মিলে ত্বক যেমন শুষ্ক হয়ে যায়, তেমন নানা ধরনের দাগ, বলিরেখা দেখা দেওয়ার প্রবণতা বেড়ে যায়।

এই কিন্তু কী ভাবে নিয়ন্ত্রণ করবেন বলিরেখা? কী করে ত্বকের যত্ন নেবেন? এর সমাধানে নানা ধরনের ক্রিম তো আছেই। কিন্তু ঘরোয়া একটি উপাদান অনেক বেশি যত্নে রাখতে পারে ত্বককে। সেই উপাদানটি হলো সাধারণ নারকেল তেল। ত্বকের উপকার পেতে কীভাবে ব্যবহার করবেন নারকেল তেল চলুন জেনে নেয়া যাক-

>> মেকআপ তোলার সময়ে ব্যবহার করতে পারেন নারকেল তেল। একটি তুলোর মধ্যে সামান্য নারকেল তেল নিয়ে, তা দিয়ে মুখ মুছে নিন। তাড়াতাড়ি মেকআপ উঠবে, ত্বকও পুষ্টি পাবে।

>> নারকেল তেল ব্যবহার করা যায় সাধারণ ক্রিমের মতো করে। যখন ক্রিম মাখেন মুখে, তখন ক্রিম না মেখে নারকেল তেল মেখে নিতে পারেন। মাখার আগে ভালোভাবে মুখ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।

>> গ্লিসারিন আর নারকেল তেল মিশিয়ে ফেশিয়াল মিস্ট বানিয়ে নিতে পারেন। মুখ ধোয়ার পর আলতো ভাবে মেখে নিতে পারেন সেটাই। বলিরেখার সমস্যা তো যাবেই, ত্বক শুকিয়ে যাওয়ার বা গাল ফাটার মতো সমস্যাও কমবে

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy