পার্লারে না গিয়েও সোজা চুল পান ঘরে বসেই! জানুন সহজ প্রাকৃতিক পদ্ধতি

স্ট্রেট বা সোজা চুল বর্তমানে ফ্যাশনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তবে পার্লারে গিয়ে বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে অথবা হিট স্টাইলিং সরঞ্জাম যেমন হেয়ার স্ট্রেটনার ব্যবহারের ফলে চুল রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে যেতে পারে।
তবে চিন্তার কোনো কারণ নেই! আপনার হাতের কাছে থাকা সহজলভ্য কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করেই আপনি পেতে পারেন স্ট্রেট চুলের আকাঙ্ক্ষা। এর জন্য প্রয়োজন হবে মাত্র কয়েকটি সাধারণ জিনিস।
প্রয়োজনীয় উপকরণ:
দুটি পাকা কলা (থেঁতো করা)
দুই টেবিল চামচ মধু
দুই টেবিল চামচ অলিভ অয়েল (জলপাই তেল)
এক টেবিল চামচ টক দই
ব্যবহারের পদ্ধতি:
১. প্রথমে একটি পাত্রে পাকা কলা দুটি ভালোভাবে থেঁতো করে নিন যাতে কোনো বড় টুকরো না থাকে।
২. এরপর থেঁতো করা কলার সাথে দুই টেবিল চামচ মধু যোগ করুন এবং ভালোভাবে মিশিয়ে নিন।
৩. এরপর এই মিশ্রণে দুই টেবিল চামচ অলিভ অয়েল যোগ করুন। অলিভ অয়েল চুলের মসৃণতা বৃদ্ধি করতে সাহায্য করবে।
৪. সবশেষে এক টেবিল চামচ টক দই যোগ করুন। টক দই চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে এবং চুলকে নরম করে তোলে।
৫. সবগুলো উপকরণ একটি পাত্রে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটি মসৃণ মাস্ক তৈরি করুন। খেয়াল রাখবেন যেন কোনো দানা না থাকে।
৬. তৈরি করা মাস্কটি আপনার শুকনো চুলে গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগান। পুরো চুলে মাস্ক লাগানো হয়ে গেলে আলতো হাতে কিছুক্ষণ ম্যাসাজ করুন।
৭. মাস্কটি চুলে লাগানোর পর অন্তত আধা ঘণ্টা (৩০ মিনিট) অপেক্ষা করুন। এই সময় মাস্কের পুষ্টি উপাদান আপনার চুলে ভালোভাবে প্রবেশ করবে।
৮. আধা ঘণ্টা পর সাধারণ জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। মাস্ক তোলার জন্য গরম জল ব্যবহার করবেন না।
৯. মাস্ক লাগানোর সাথে সাথেই শ্যাম্পু না করে, যদি সম্ভব হয় তবে পরের দিন শ্যাম্পু করুন। এতে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে।
১০. ঘন ও লম্বা চুলের জন্য এই মাস্কের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন।
১১. সপ্তাহে তিন দিন এইভাবে এই প্রাকৃতিক মাস্ক ব্যবহার করলে কয়েক মাসের মধ্যেই আপনার চুল অনেকটাই সোজা ও মসৃণ হয়ে উঠবে। এটি চুলের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করবে এবং রাসায়নিক পদার্থের ক্ষতিকর প্রভাব থেকেও চুলকে রক্ষা করবে।