দাঁত ঝকঝকে করতে ব্যবহার করুন লেবু পাতা, শিখেনিন ব্যবহারের পদ্ধতি

সৌন্দর্যের বড় একটি অংশ জুড়ে আছে হাসি। আর হাসি মন কেড়ে নেয় তখনই যখন দাঁত হয় সুন্দর। তাইতো সুন্দর দাঁত সবারই কাম্য। তবে আমাদেরই কিছু বদ অভ্যাসের কারণে দাঁত হারায় তার নিজস্ব সৌন্দর্য। দেখা যায় আমাদের অসাবধানতা ও অযত্নের কারণে সুন্দর দাঁত পরিণত হয় অসুন্দর ও নোংরাতে। এর ফলে মাড়ি থেকে রক্ত পরা থেকে শুরু করে, দাঁত হলদে হয়ে যাওয়া ইত্যাদি সমস্যায় ভুগতে হয়।

তাইতো দাঁতে হলুদ বা কালো দাগ হয়ে যাওয়ার সমস্যায় ভুগলে তা দূর করার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে আপনাকে সহায়তা করতে পারে খুবই সহজ একটি উপাদান, আর সেটি হচ্ছে লেবু পাতা। দাঁতের হলদেভাব দূর করে দাঁতকে সাদা ঝকঝকে করতে লেবু পাতা অতুলনীয়। চলুন তবে জেনে নেয়া যাক এর ব্যবহার পদ্ধতি-

যা যা লাগবে: লেবু পাতা, বেকিং সোডা।

তৈরি ও ব্যবহার পদ্ধতি: কয়েকটি লেবু পাতার সঙ্গে পরিমাণ মতো বেকিং সোডা মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এরপর সেই পেস্ট দিয়ে দাঁত মাজুন। মাত্র এক সপ্তাহ এটি করলেই হলদেটে দাঁতের সমস্যায় উপকার পাবেন।

এছাড়া লেবুতে রয়েছে প্রচুর ভিটামিন সি। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাইতো করোনার এই সময়ে ডাক্তাররা লেবু খাওয়ার উপর জোর দিচ্ছেন। তবে শুধু লেবু নয়, লেবুর পাতাও আমাদের স্বাস্থ্যের জন্য অনেকাংশে উপকারী।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy