তুলসীর গুণাগুণে সুস্থ জীবন! কাশি থেকে মশা তাড়ানো—সব সমস্যার সমাধান একটাই

তুলসী গাছ শুধু একটি সাধারণ উদ্ভিদ নয়, এর পাতা, বীজ, বাকল ও শেকড়—সবকিছুই আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ঔষধিগুণে ভরপুর এই তুলসী বিভিন্ন রোগ সারাতে বিশেষভাবে কাজ করে।

ফুসফুসের দুর্বলতা, কাশি, কুষ্ঠ, শ্বাসকষ্ট, সর্দিজ্বর, চর্মরোগ, বক্ষবেদনা ও হাঁপানি, হাম, বসন্ত, কৃমি, ঘামাচি, রক্তে চিনির পরিমাণ হ্রাস, পোকামাকড়ের কামড়, কানব্যথা, ব্রংকাইটিস, আমাশয় ও অজীর্ণের মতো একাধিক স্বাস্থ্য সমস্যার সমাধানে তুলসী দিয়ে তৈরি ওষুধ অত্যন্ত কার্যকর।

শুধু তাই নয়, মশার উপদ্রব থেকে বাঁচতে আর মশারি টানানো বা কয়েল জ্বালানোর প্রয়োজন পড়বে না, যদি আপনার ঘরে একটি তুলসী গাছ থাকে। তুলসীর বিশেষ গন্ধ মশা তাড়াতে সহায়ক।

আসুন জেনে নেওয়া যাক তুলসী পাতার কিছু অসাধারণ উপকারিতা:

১. ঠাণ্ডা ও কাশি নিরাময়ে: ঠাণ্ডা-কাশি থেকে দ্রুত মুক্তি পেতে তুলসী পাতা ও আদার রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে খান। এটি ঠাণ্ডা ও কাশি কমাতে দারুণ কাজ করে।

২. মুখের রুচি বাড়াতে: প্রতিদিন সকালে খালি পেটে অন্তত তিনটি তুলসী পাতা চিবিয়ে খেলে মুখের রুচি বাড়ে।

৩. জ্বর কমাতে সহায়ক: তুলসী পাতার রস খেলে দ্রুত জ্বর ভালো হয়ে যায়।

৪. মুখ ও গলার সংক্রমণ রোধে: তুলসী পাতা গরম জলে সেদ্ধ করে সেই জল দিয়ে গার্গল করলে মুখ ও গলার রোগজীবাণু মরে যায়, শ্লেষ্মা দূর হয় এবং মুখের দুর্গন্ধও চলে যায়।

৫. মানসিক অবসাদ দূর করে: তুলসী চা শারীরিক ও মানসিক অবসাদ দূর করতে সহায়ক এবং মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বাড়ায়, যা মনকে সতেজ রাখে।

৬. ব্যথা কমাতে উপকারী: মাথা ব্যথা ও শরীর ব্যথা কমাতে তুলসী পাতা অত্যন্ত উপকারী। এর প্রাকৃতিক ব্যথানাশক গুণ রয়েছে।

৭. চোখের সমস্যা সমাধানে: চোখের সমস্যা দূর করতে রাতে কয়েকটি তুলসী পাতা জলে ভিজিয়ে রাখুন। সকালবেলা সেই জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন।

তাই সুস্থ ও রোগমুক্ত জীবন পেতে আপনার বাসার বারান্দায় বা ফুলের টবে অন্তত একটি তুলসী গাছ লাগাতে পারেন। এই ঔষধিগুণে ভরপুর গাছটি আপনার দৈনন্দিন জীবনে অনেক উপকার বয়ে আনবে।