সংসার বা সম্পর্কের চাকা মসৃণভাবে চললেও অনেক সময় অজান্তেই তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে। সঙ্গী কি আগের চেয়ে বেশি নিজের ফোন নিয়ে ব্যস্ত থাকেন? ঘরের কোণে বা আড়ালে গিয়ে ফিসফিস করে কথা বলেন? এই ছোট ছোট পরিবর্তনগুলোই হতে পারে পরকীয়ার ইঙ্গিত। তবে শুধু সন্দেহ নয়, কিছু স্মার্ট কৌশলে আপনি জেনে নিতে পারেন আসল সত্যিটা।
প্রথমে খেয়াল করুন ডিজিটাল ফুটপ্রিন্ট। যদি দেখেন সঙ্গী হঠাৎ ফোনের পাসওয়ার্ড বদলে ফেলেছেন বা গ্যালারিতে আলাদা ‘লক’ ব্যবহার করছেন, তবে সতর্ক হওয়ার সময় এসেছে। স্মার্টফোনের ‘লোকেশন হিস্ট্রি’ চেক করলে তিনি সারাদিন কোথায় ছিলেন তা সহজেই ধরা পড়বে। এছাড়া হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের ‘আর্কাইভ’ চ্যাট অপশনটিও পরীক্ষা করে দেখতে পারেন। দ্বিতীয়ত, আচমকা অফিসের কাজের দোহাই দিয়ে দেরি করে বাড়ি ফেরা বা নতুন কোনো শখের প্রতি অতিরিক্ত ঝোঁকও সন্দেহের কারণ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পরকীয়ায় মজে থাকলে মানুষের স্বাভাবিক আচমকায় আমূল পরিবর্তন আসে। তবে মনে রাখবেন, যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে যথেষ্ট প্রমাণ হাতে রাখা জরুরি, যাতে তর্কের খাতিরে আপনি পিছিয়ে না পড়েন।