ট্যাটু করানোর শখ আছে? কিন্তু ব্যথাকে ভয় ,তাহলে এই তথ্যটি আপনার জন্যই

আপনার কী ট্যাটু করানোর শখ আছে ? কিন্তু ব্যথাকে ভয় পান ? দেখে নিন কোথায় ট্যাটু করলে ব্যথা কম হয়।

প্রথম বার ট্যাটু করানোর পরিকল্পনা করলে হাত বাছাই করাই শ্রেয়। হাতে ট্যাটু করলে ব্যথা সবচেয়ে কম লাগে। হট প্যান্ট পরতে ভালবাসলে ঊরুতে একটা ট্যাটু করিয়ে নিতে পারেন। শরীরের অন্য অংশগুলির তুলনায় ঊরুতে ব্যথা কম লাগে। কাঁধেও ট্যাটু করিয়ে নিতে পারেন।

প্রসঙ্গত, তবে জানেন কি ট্যাটু করানোর আগে ও পরে মেনে চলতে হয় বেশ কিছু নিয়ম? কোথা থেকে ট্যাটু করাচ্ছেন, সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যে কেউ শরীরের যে কোনও জায়গায় ট্য়াটু করাতে পারেন। তবে সবসময় মনে রাখা দরকার শরীরে কিছু জায়গা আছে যেখানে ট্যাটুর জন্য একেবারেই আদর্শ নয়। তাই সেইসব জায়গাগুলি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy