জিন্সের প্যান্ট কতদিন না ধুলেও চলবে? জানলে অবাক হবেন!

পুরুষ এমনকি শিশুরাও জিন্স বা ডেনিমের প্যান্ট পরতে পছন্দ করেন। আরামদায়ক ও টেকসই হওয়ার কারণে বিশ্বজুড়ে এই পোশাকের চাহিদা ব্যাপক। তবে পছন্দের ডেনিমের প্যান্ট কতদিন পরপর পরিষ্কার করা বা ধোয়া উচিত, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। কারণ এর উপর নির্ভর করে প্যান্টের স্থায়িত্ব এবং রঙের উজ্জ্বলতা।

অনেকে হয়তো সপ্তাহে তিন-চার দিন আবার কেউ কেউ প্রতিদিন জিন্সের প্যান্ট পরিষ্কার করেন। তবে সপ্তাহে একবার জিন্স ধোয়া কি আদৌ সঠিক?

২০১৭ সালে কানাডার আলবের্টা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। সেই গবেষণা অনুযায়ী, সপ্তাহে তো দূরের কথা, মাসেও একবার জিন্স ধোয়া উচিত নয়! গবেষকদের মতে, ঘন ঘন জিন্স ধুলে এর আয়ু কমতে থাকে।

গবেষকদের তথ্য অনুযায়ী, টানা ১৫ মাস ব্যবহারের পরেও অন্য জামাকাপড়ের তুলনায় জিন্সে ব্যাকটেরিয়া বা জীবাণুর প্রবেশ ঘটে খুবই কম পরিমাণে। শুষ্ক আবহাওয়ায় একটি জিন্সের প্যান্ট ১৫ মাস পরলেও, আর্দ্র আবহাওয়ায় সেটি ৮-৯ মাস পর্যন্ত না ধুয়ে পরা যেতে পারে, তাতে তেমন কোনো স্বাস্থ্যঝুঁকি নেই।

কানাডার আলবের্টা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আরও জানান, ডেনিম কাপড়ের বিশেষত্বের কারণে সাধারণ কিছু ত্বকের সমস্যা ছাড়া অন্য কোনো ক্ষতিকর জীবাণু এতে বেশি পরিমাণে বাড়তে পারে না। তবে প্যান্টটি যদি দৃশ্যমানভাবে নোংরা হয়ে যায়, সেক্ষেত্রে ধোয়া যেতে পারে। তবে বিশেষজ্ঞদের পরামর্শ, অন্তত ১০ বার পরার পরই ডেনিমের প্যান্ট ধোয়া উচিত।

যেহেতু একটি জিন্স না ধুয়ে ১৫ মাস পর্যন্ত পরা সম্ভব, তাই এর সঠিক ব্যবহারের কিছু নিয়মও মেনে চলা জরুরি। গবেষকরা জিন্স ব্যবহারের বিষয়ে কিছু টিপস দিয়েছেন:

জিন্সের প্যান্ট ব্যবহারের পর এক জায়গায় দলা পাকিয়ে না রেখে বরং রোদে বা বারান্দায় দড়িতে মেলে রাখা উচিত। এতে জিন্সের মধ্যে বাতাস চলাচল করতে পারে এবং দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা কমে।
যখন পরিষ্কার করবেন, তখন অবশ্যই ঠান্ডা জল ব্যবহার করবেন। গরম জল দিয়ে ধুলে প্যান্টের রং হালকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
সুতরাং, আপনার প্রিয় জিন্সের প্যান্টের দীর্ঘস্থায়িত্ব বজায় রাখতে এবং এর রং অক্ষুণ্ণ রাখতে ঘন ঘন ধোয়ার অভ্যাস ত্যাগ করুন। প্রয়োজন অনুযায়ী এবং সঠিক নিয়মে পরিষ্কার করলেই আপনার জিন্স থাকবে নতুনের মতো।