ঘাড় ও গলার কালো দাগ দূর করুন মাত্র এক দিনে, এই প্রতিবেদন শুধু পুরুষদের জন্য

পুরুষেরা দিনের বেশিরভাগ সময়ন কলার দেওয়া শার্ট পরে কাটিয়ে দেন। এতে সহজেই গলা, ঘাড়ের চার পাশে ঘাম জমতে থাকে। তার ফলে মাঝেমাঝেই গলার চারপাশে কালো ছোপ, দাগ পড়ে যায়। কিন্তু দিনের পর দিন কী এই সমস্যা মেনে নেয়া যায়?
না। বরং অভ্যাসে একটু বদল আনা দরকার। নিজের রূপচর্চার অভ্যাস, যাতে গলার চারধারের কালো দাগ থেকে মুক্তি পাওয়া যায়? এমন তিনটি উপায় জেনে নিন:

>> প্রতি রাতে ঘুমের আগে অ্যালোভেরা জেল মেখে নিতে পারেন গলার চারপাশে। সকালে ঘুম থেকে উঠে মুখ, ঘাড়, গলা ধুয়ে ফেলুন। দিন কেয়েকেই এই দাগ-ছোপ থেকে মিলবে মুক্তি।

>> সকালে কাজে বেরোনোর আগে সানস্ক্রিন লোশন ব্যবহার করুন। শুধু মুখে নয়, হাত এবং গলাতেও মাখবেন লোশন।

>> দুধের ল্যাক্টিক অ্যাসিডও কম সময়ে মুক্তি দিতে পারে এই সব দাগ থেকে। শরীরের যে সব অংশে কালো দাগ পড়েছে, সেখানে দুধ মেখে নিন। তারপর ২০-৩০ মিনিট সে ভাবেই রেখে দিন। দুধ শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy