গোড়ালির ব্যথার কারণ ও প্রতিকার বিস্তারিত আলোচনা

দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করছেন। হঠাৎ উঠে দাঁড়াতে গিয়ে দেখলেন গোড়ালিতে তীব্র যন্ত্রণার কারণে পা মাটিতে ফেলতে পারছেন না। কিছুক্ষণ পর হয়তো আবার তা কমতে থাকে। এমনটা কেন হয়? এমন প্রশ্ন অনেকের মনেই।

পায়ের প্লান্টার ফাসিয়া নামের একটি লিগামেন্ট থাকে। সেখানে টান ধরলেই গোড়ালিতে ব্যথা বাড়ে। এই সমস্যাকে বলে প্লান্টার ফাসাইটিস। এর প্রধান উপসর্গ হলো গোড়ালিতে অসহ্যকর ব্যথা।

কীভাবে এই ব্যথা নিয়ন্ত্রণে রাখা যাবে?

>> আপনার ওজন বেশি হলে এই সমস্যা বাড়ে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখা হলো ভীষণ জরুরি।

>> এক্ষেত্রে উঁচু ও শক্ত সোলের জুতা ব্যবহার করলেও কিছুটা নিয়ন্ত্রণে থাকবে ব্যথা।

>> ব্যথার তীব্রতা কমাতে গোড়ালিতে বরফ সেঁক দিতে পারেন।

>> গোড়ালির জন্য হালকা ব্যায়াম করতে পারেন তবে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে। অতিরিক্ত হাঁটাহাঁটি করলেও ব্যথা বাড়তে পারে।

কোন কোন ব্যায়ামে ভরসা রাখতে পারেন?

>> ঘুম থেকে উঠে নিচে নামার আগে খাটেই পা স্ট্রেচ করুন।

>> দিনে অন্তত এক বার গরম তেলের মালিশ করুন। মালিশ করলে গোড়ালির অংশে রক্ত চলাচল বাড়বে তাই ব্যথা থেকেও মুক্তি পাবেন।

>> একটি টেনিস বল পায়ের পাতার নিচে রেখে গোড়ালি থেকে আঙুল পর্যন্ত ঘোরান। শুধু সকালে নয়, দিনের যেকোনো সময়েই তা করতে পারেন। বলটি ঘোরানোর সময়ে হালকা করে তার উপর চাপ দেবেন। নিয়মিত এই অভ্যাসে ব্যথায় অনেকটা উপশম পাবেন।