খিটখিটে মেজাজ আর অমনোযোগিতায় ভুগছে সন্তান? খাবার থালায় এই ৪ বদল আনলেই মিলবে ম্যাজিক!
July 26, 2026

শিশুর খিটখিটে মেজাজ ও অমনোযোগিতার জন্য শুধু শাসন নয়, দায়ী ভুল খাদ্যাভ্যাসও। আধুনিক গবেষণা বলছে, মস্তিষ্ক এবং অন্ত্র গভীরভাবে সংযুক্ত। খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন এনেই শিশুর আচরণ উন্নত করা সম্ভব।
প্রথমত, প্রতি খাবারে পর্যাপ্ত প্রোটিন রাখুন। দুধ, ডিম, ডাল বা বাদাম শিশুর মানসিক ভারসাম্য, শেখার ক্ষমতা ও মনোযোগ বাড়াতে সাহায্য করে। দ্বিতীয়ত, অন্ত্র বা পরিপাকতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখুন। দই, ঘোল, শাকসবজি ও আঁশযুক্ত খাবার শিশুর মানসিক স্থিতিশীলতা বজায় রাখে।
তৃতীয়ত, পর্যাপ্ত পানিপান নিশ্চিত করুন। শিশুরা তৃষ্ণা বুঝতে পারে না, তাই জলীয় ফল ও স্যুপের মাধ্যমে তাদের হাইড্রেটেড রাখুন। চতুর্থত, খাবারের নির্দিষ্ট সময়সূচী মেনে চলুন। নির্দিষ্ট সময়ে খাবার পেলে রক্তে শর্করার মাত্রা ঠিক থাকে, যা শিশুর কর্মক্ষমতা ও শক্তি বাড়িয়ে তোলে।